করে করেই বিষাক্ত চিন্তা ও আদর্শকে বর্জন করতে হয়। আজকের এ সময় যেখানেই সে আছে, প্রার্থনাগৃহ হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বিভেদ ও বিচ্ছিন্নতার বিষ ৷ বিষে বিষে নাশ হচ্ছে অস্তিত্ব । অন্তরের ডাক শুনতে পাবার প্রবণতা লোপ পাওয়া মানুষ ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে নিজের মন ও হৃদয়ের ওপর যে অবিচার করছে তার হিসেব করা কঠিন । যে কারণে সুকুমার শিল্পকলার দিকে তাকালেও দেখা যায় এ বিষের প্রভাব । চারদিকে বিষাক্ত হয়ে উঠছে সব। যে ছবি আঁকছে, স্থাপত্য গড়ছে, গান গাইছে, লিখছে, সিনেমা বানাচ্ছে-বিষকেই লেপ্টে দিচ্ছে যেন। সময়ের চালচিত্রের অনুপম বর্ণনাই শিল্প নয়, ভেতরের শক্তিমন্তা ও সজীব প্রেরণার অভাব ঘটলে তা হয়ে উঠবে অনুকরণমাত্র | আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনে এ সংকট প্রবল । চরিত্রকে ছাপিয়ে, বুদ্ধিকে ছাপিয়ে, মন ও প্রাণের সম্মিলিত জাগরণ ঘটছে না-আত্মময়তা, সেতো দূরের কথা ৷ একটা অপরিণত মানসিকতাকে জোরপূর্বক চিন্তা ও মতাদর্শের আরক গিলিয়ে আর যা কিছুই হোক কল্যাণমুখী ও আত্মজ্ঞানমুূলক অন্তরবীণাকী করেবাজে! ১৬
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।