প্রদর্শনমুখী জীবনপ্রবাহকে গুরুত্ব দিতে গিয়ে সে হারিয়ে ফেলছে তার অন্তর্গত সন্তার সৌন্দর্য ও আত্মানুভব ৷ এ সন্তা ও আত্মানুভবকে সে আগে খুঁজে পেতো ধর্মদর্শন ও সংস্কৃতির ভেতর কিন্ত এসবের বর্তমান যে সংকট তার পরিপ্রেক্ষিতে সে হয়ে উঠছে আরো দিশাহীন। সন্তার সঙ্গতিহীন মানবনির্মিত জীবনাদর্শে পঙ্গপালের মতো উড়ে বেড়াচ্ছে ঠিকই কিন্তু থিতু হতে পারছে না। তার নিজের কোনো দেশ নেই, আজকের এ বিরাট বিশ্বগ্রাম বা 910181 ৬11925 কোথাও তার দেশ নেই কারণ, সে নিজের কাছে অচেনা, নিজেকেই যেন বুঝতে পারছে না, পরিচয় ঘটছে না নিজের সঙ্গে, নানা মুখোশ পরে আছে সম্পর্ক-আদর্শ-সমাজ- পরিবারের ৷ এভাবে চলতে গেলে ভেঙে পড়বেই, তার ভেতর একসময় তৈরি হবে বিতৃষ্ণ চরমপন্থা । সবকিছু ভেডে-চুরে পেতে চাইবে অন্ধের বাসনা । বিশ্বজুড়ে আজকের যে অস্থিরতা, মানুষের সুন্দর মুখশত্রীর অন্তরালে যে ঘ্বণা ও বিদ্বেষ, একে ঘোচাবার সহসা কোনো আশা দেখতে পাচ্ছি না। মনের বিকাশ না ঘটলে মন থেকে বিষকে বের করা যায় না। দুধ থেকে যেমন ছেনে তুলতে হয় মাখন তেমনি মন থেকে বিরাম অন্তরবীণাকী করেবাজে! ১৫
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।