Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

অপেক্ষা রাখে না। আবার ভবিষ্যতের যে সংকটের কথা আমরা ভাবছি, ভেবে শঙ্কিত হচ্ছি তার পেছনেও কাজ করছে সে একই সমাজ-রাজনীতির চক্র । মানুষের হাতে গড়া মানুষের ভবিষ্যত মানুষের হাতেই বন্দী হয় বারবার । কিন্তু এতো হলো উপরিতলের কাঠামো ও জীবনপ্রবাহের কথা, ভেতরের শক্তিমন্তা ও অনুভবের দিকে তাকানোর সময় হয়েছে এবার । মানুষ বড় একা । নিজের ভেতর নিজেরই সে একাকীতুকে কাটিয়ে ওঠার সময় নেই, সুযোগও নেই । শৃজ্ষলা ও জীবনচক্রের নিয়মের জালে বন্দী সে। এ শৃজ্ষলাটি কার তৈরি, কারা বনিয়েছে? উত্তর কঠিন নয়, আগের মতো এখনো সমাজ-রাষ্ট্র- রাজনীতির প্রক্রিয়ায় তা নির্মিত হচ্ছে । এর পেছনে কলকাঠি নাড়ে নানা মতাদর্শ ও ভাবনা-কাঠামো । একদিকে সমাজ পরিবর্তনের দিশা আরেকদিকে আদর্শ বাস্তবায়নের প্রয়োজনীয় গবেষণা । পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়ে উঠেছে উদ্দ্যেশ্যমূলক গবেষণার ভাগাড় । তত্ব ও প্রয়োগমূলক চিন্তার মতাদর্শিক পরম্পরাই ভবিষ্যতের সমাজকাঠামোকে চিহ্নিত করছে; রাষ্ট্রচিন্তায়ও ঘটছে ধারাবাহিক পরিবর্তন । কিন্তু মানুষের বাহ্যিক ও অন্তরবীণাকী করেবাজে! ১৪

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।