জীবনধারণের সমসাময়িকতা ও বাস্তবতায় অভ্যস্ত তার মন ভিন্ন কিছু ভাবার সময় পায় না, বিপণনযোগ্য পণ্যের মতো সে নিজেও পণ্যে পরিণত হবার প্রচেষ্টারত । মানুষের সভ্যতার ইতিহাস এমনই ৷ একটা ভূল ধারণা রয়েছে অনেকের যে বর্তমান সময়ের চেয়ে অতীত অনেক ভাল ছিল । এমন অস্বাস্থ্যকর চিন্তার পেছনে রয়েছে তার বর্তমানকে উদযাপনের অভাব ও হতাশা । অপ্রাপ্তির বেদনা হতে প্রাপ্তির পুরনো গল্পকে আলোকিত করে মন ও মগজে গেঁথে নেয়ার মতো দুরূহ কাজ তার করতে হচ্ছে প্রতিনিয়ত । কিন্ত মানবসমাজ সচল ও সদা-অগ্রসরমান । কোনোমতেই আগের সমাজব্যবস্থাকে বর্তমানের মাপে অতিমূল্যায়ন ঠিক নয় ৷ মানবতা-প্রগতি-বিকাশ এসব ক্ষেত্রে আগের সমাজজীবন যে আরো করুণ ছিল সে কথা অস্বীকার করারও উপায় নেই । এটা নির্ভর করে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের ওপর । যে সমাজে তা বর্তমান সে সমাজ অবিকশিত ও অমানবিক । আজকের পশ্চিমা বিশ্বালোক যা মূলত ইউরোপিয়ান ভাবধারার পরিণতি সে সমাজের অতীত কতটা খারাপ ছিল তা বলার অন্তরবীণাকী করেবাজে! ১৩
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।