Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

বিকশিত করতে না পারলে সব সার্থকতাই ব্যর্থতায় পতিত হয়, অপরিণত বিকাশ অপুষ্ট ধানের মত চিটা ধরে তাতে । কাজেই মরমী আধ্যাত্মিকতার পথে কারো শখ করে আসা উচিত নয় ৷ এলে ভূলপাঠ নিতে হবে এবং এ সম্পর্কে জ্ঞানের বদলে অজ্ঞানতাই জন্ম নেবে । জোর করে, বুদ্ধি দিয়ে, যুক্তি বা তর্ক দিয়ে একে প্রতিষ্ঠা করা যাবে না। হৃদয় যেমন প্রেমের ভাষাকেই বোঝে, মমত্ব ও ভালোবাসার সেতু রচনা করে, মরমী সুফী-ফকিরি পথের প্রবেশাধিকার এতেই । বিশ্ববিখ্যাত সুফী কবি ও মহামানব মাওলানা জালালুদ্দিন রুমী তাঁর জীবনের সকল অর্জনকে পায়ে ঠেলে শামস তাবরীজের মতো এক পাগল ফকিরের প্রেমে আশিক হয়ে রচনা করেছিলেন কোরান-নির্ধাস “মসনবী” ৷ সে মসনবী সারাজীবন পাঠ করেও মারেফত সম্পর্কে একছুল পরিমাণ সত্যজ্ঞান লাভ হবে না; যদি গুরু-শিষ্য পরম্পরার অভিজ্ঞতা ও আত্মনিবেদন কারো ভেতর না থাকে । মূল কথা হলো প্রেমে ধরা খেতে হবে, যে ধরা খাবে তার পক্ষেই একে অনুধাবণ করা সহজ ৷ পণ্ডিতি ও গবেষণার পদ্ধতি এখানে অচল । তাই তা দৃশ্যত সকলের জন্য না হলেও সার্বজনীন অন্তরবীণাকী করেবাজে! ১৬৪

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।