তার সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির নেশা-একেবারে একটা অগভীর জীবনযাপনে অভ্যস্ত করে দিয়েছে যেন। অধিকমাত্রার সহজলভ্যতা অধিকমাত্রার ভাসমান অবস্থা সৃষ্টি করেছে। মানুষের নৈতিক ও ধর্মীয় অবক্ষয়, অপধর্ম ও অপবিজ্ঞানের জয়জয়কারে মানবমনকে স্থবির করেছে; দিশাহীন হয়ে ঘুরপাক খায় সে কিন্ত ভূলে থাকতে পছন্দ করে সময় ও কালআ্রোতে নিজের অস্তিত্বকে । এ ছাড়া তার কিছু করার উপায় নেই । তাকে ভুলিয়ে রাখার জন্য অনুষঙ্গের অভাব নেই, বিভ্রান্ত করার জন্য যুক্তি ও তর্কেরও অভাব নেই । কেবল একটি জিনিসের অভাব খুব বেশি, তা হলো, নিজেকে সময় দেয়া । নিজেকে সময় দিতে না পারলে আত্মজাগরণের পথে প্রবেশ করা সম্ভব নয়। নিজের জন্য চিন্তা করা, নিজেকে নিয়ে ভাবা, এ সকলই শুনতে খুব স্বার্থপর মনে হতে পারে কিন্তু ব্যক্তির বিকাশের স্বার্থেই তা জরুরী ৷ পরিবার, সমাজ, কর্তৃত্বের কঠিন মানসিকতা হতে বেরিয়ে ভারমুক্ত হয়ে কেবল নিজের অস্তিত্ব নিয়ে অনুভূত হতে পারাই মূল কাজ । কর্মপ্রবাহ ও জীবনধারায় হারিয়ে গিয়ে কোনো প্রকৃত কল্যাণ সম্ভব নয়, না নিজের না অন্যের । নিজেকে অন্তরবীণাকী করেবাজে! ১৬৩
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।