মাধ্যমে আনুষ্ঠানিক ইসলামী মতাদর্শিক স্কুলগুলো দীর্ঘ ঝগড়া বাঁধিয়ে বসে আছে। যদিও মতাদর্শ ও চিন্তার বিভিন্ন শাখা-প্রশাখা সকল ধর্মেই বিদ্যমান-এদের একটিকে অন্যটি সহ্য করার প্রবণতাও কম । কিন্তু আধ্যাত্মিক স্কুল বা তরিকাগুলোতেও আজকাল দেখা যাচ্ছে এমন মতবিরোধ আর জ্ঞানানুশীলনের স্থবির অবস্থা বিরাজ করতে । করার প্রক্রিয়া তেমন নেই যতটা না দরবারি কাঠামোর অন্ধ- অনুসরণ বিদ্যমান । তৰু বিভিন্ন সুফী তরিকাগুলোর মারফতে একটা দীর্ঘ পরম্পরা বহাল আছে যার ভেতর দিয়ে টিকে আছে গুরুবাদের আদি পরম্পরাটি | যা না থাকলে হয়তো মানুষের আত্মিক ও পারমার্থিক কল্যাণের পথটিও বন্ধ হয়ে যেত। নানা পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে তা টিকে আছে, কখনো উজ্জধ্বলরূপে কখনো নিভূ নিভু হয়ে । মানুষের ভাবনা ও মনোজগতের বিকাশে মরমী অনুভব ও আধ্যাত্মিক উৎ্কর্ষের জন্য যে মানবদরদি ও প্রেম-প্রীতির সংস্কৃতি থাকা প্রয়োজন তার অভাব ঘটছে । মূল্যবোধের যে বিরাট অবক্ষয় অন্তরবীণাকী করেবাজে! ১৬২
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।