আত্মবিধ্বংসী এ অবস্থাকেই প্রেম বা ইশক বলা হয়েছে আর চূড়ান্ত পাগলামি ছাড়া এর কোনো বিশেষ অনুশীলনও নেই । ষ্টার আনুগত্য কঠিন না হলেও তাঁর আনুকুল্য ও বন্ধুত্বলাভ অত্যন্ত কঠিন । স্বর্গ -নরকের ফাঁদ ডিঙিয়ে সে আনুক্ল্যকে ভত্যসুলভতা থেকে বন্ধুত্সুলভ অবস্থায় নিয়ে যেতে হলে কঠিন ভাব প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। প্রাতিষ্ঠানিক ধর্মকাঠামোর শাস্ত্র বা শরিয়ত দিয়ে একে বোঝা মুশকিল । শাস্ত্রে স্বর্গ নরকেই সীমারেখা টেনে দেয়া হয়েছে মানুষের, কিন্তু আত্মমুক্তি বা সেরাত্ল মোস্তাকীমের পথ অষ্টামুখী, তাঁকে প্রাপ্ত হবার প্রক্রিয়ামুখী । এ প্রাপ্তি সাধারণ বোধগম্যতার অতীত, বুদ্ধির অগোচর ৷ একে বুঝতে হলে চাই মানুষগুরুর প্রেমময় দাসতৃ, চিরন্তন ফকিরি। এ পথে প্রথম পাঠ নিতে হলে চাই নিজের সঙ্গে বন্ধুত্ব ও প্রেম । নিজের মানসিক অযাচার ও স্বভাবের বহুগামিতাকে সহজভাবে দর্শন করার অনুভূতি । নিজের সাথে পরিচয়ের প্রাথমিক পাঠ হতে পারে উত্তেজনাকে প্রশমিত করে কিছুকাল স্থির হওয়া । সামান্য এ স্থিরতা ধীরে ধীরে তাকে করে তুলতে পারে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী | কোনো গুরু বা মহামানবের অন্তরবীণাকী করেবাজে! ১৬০
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।