Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

পুনর্জাগরণের সর্বোৎকৃষ্ট আত্মমন্থন। যে মন্থনে একটি রূপ পরমরূপে আত্মাহুতি দেয়, ফা*না বা নির্বাণ লাভ করে বাকা বা মহাস্থিতিতে আত্মপ্রকাশ ঘটায় | এ প্রক্রিয়াকে অনেকটা জেলিফিশের মতো বিবেচনা করে যেতে পারে । জেলিফিশ একটা দীর্ঘসময় পর নিজের শরীরকে এক বিশেষ প্রক্রিয়ার ভেতর পুনর্জন্মের দিকে প্রবাহিত করে এবং পুরনো দেহটি হতে এক নতুন দেহের জন্মলাভ হয় । সম্পূর্ণ নতুন আরেকটি জেলিফিশ পুনর্বার জীবন্ত হয়ে ওঠে । সৃষ্টিপ্রক্রিয়ায় জেলিফিশ নবজন্মের এক জীবন্ত উদাহরণ । কিন্তু ফা'নার বিলোপ ও বাকৃার স্থিতি একটি জেলিফিশ হতে আরেকটি জেলিফিশের অদ্ভুত বিবর্তনে সীমাবদ্ধ নয় কেবল । সৃষ্টি ও আরষ্টার বিচ্ছেদ একাকার হয়ে অষ্টামুখী সংবেদনা ও প্রেমে আত্মাহুতি দিয়ে আত্মনাশের বিনিময়ে যা প্রাপ্ত হয় তা যে আমার নয় অ্রষ্টারই প্রাপ্তি । আমি এখানে না হয়ে যাই, আমার অস্তিত্ব ও আমিত্ের যাবতীয় কলকজা কেবল অকেজোই নয় ধ্বংসপ্রাপ্তও হয়৷ নদী যেমন করে সাগরে নাই হয়ে যায়, এ না হওয়ার বোধ আবার যেমন করে সাগরের অস্তিতবোধে সঙ্ঞান হয়ে ওঠে । অন্তরবীণাকী করেবাজে! ১৫৭৯

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।