Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

মানবমনে যে ঈশ্বরচিন্তা বিদ্যমান ছিল তা ছিল ভীতির ৷ ভয়ানক আসমানী খোদার রাজতৃ ইসা রূহুল্লাহর সময়কালে প্রেমময় খোদায় পরিণত হয়। ভয়ের খোদা সম্পূর্ণ প্রেমের খোদায় পরিণত হওয়া আল্লাহতত্তের বিরাট এক বিবর্তন। এ বিবর্তন আবার নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কালে মাটির মানুষের ভেতর হৃদয়কোণে প্রতিষ্ঠা লাভ করে । খোদার সাত আসমান যে মানবমনের সাতটি স্তরের ভেতর পরিভ্রমণের মাধ্যমেই যে খোদাকে লাভ করা যায়, সে কথা স্পষ্টভাবে রসুল নির্দেশনা দিয়ে গেছেন । তিন. প্রেমের প্রধান লক্ষণ হলো পাগলামি । উন্মাদ হওয়া নয়, পাগলপারা হওয়া । এ পাগলামি সবকিছু হতে বিচ্ছিন্ন হয়ে প্রেমাস্পদের প্রতি একাত্মবোধ । আল্লাহর তোহিদ হলো সে পাগলামির সর্বোচ্চ অবস্থা । এ তো পাগলামিই বটে, সৃষ্টির আর সব চাহিদা ও আশা-আকাজ্কা হতে বিষুক্ত হয়ে পরম দয়াময়ের অন্তরবীণাকী করেবাজে! ১৫৭

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।