প্রশিক্ষণ ও অনুশীলনের কথা বলা হয়ে থাকে কিন্তু এ সকলই সে তরঙ্গপ্রবাহের নিরিখে বিকশিত হওয়া এবং সত্তার মূল যে চালিকাশক্তি, প্রাণ-মনের জাগরণ, তার ভেতর সে তরঙ্গের লীলা যতক্ষণ না প্রবাহিত হচ্ছে দারুণভাবে ততক্ষণ সকল আধ্যাত্মিক অনুশীলনই অবান্তর । গুরুবাদেরও কাঠামো আছে । এ কাঠামোতে গ্তরুই পরমারাধ্য ও চালিকাশক্তি । হয়তো কখনো গুরুবাদের কঠিন কাঠামোর ভেতর দিয়ে গুরু নিজেই হারিয়ে যান, যেমনটা আজকের ধর্মগুরুদের দিকে তাকালে টের পাওয়া যায় ৷ আশ্রম, মঠ, চার্চ, মসজিদ, খানকাগুলোতে গুরুর চেয়ে গুরুবাদের জয়জয়কার । যার ভেতর হয়তো একটি পরম্পরা বিদ্যমান কিন্ত প্রাণের তরঙ্গহীন এক নিজীব কাষ্ঠধর্মের বিচরণ চারিদিকে । যে কারণে কালে কালে গুরুই ভাঙেন গুরুবাদের কাঠামো, মহামানব ভাঙেন ধর্মের শৃজ্ষল। মানুষগুরু নিষ্ঠা যার তেমন তরঙ্গানুভূতিপ্রাপ্ত মরমী সাধকের জন্যই সর্বকালের আধ্যাত্মিক পথ । সেমেটিক বা আহলে কিতাব ধর্মগ্ুলোর দিকে তাকালে দেখা যায় এক চমৎকার বিবর্তন । হযরত মুসা কালিমুল্লাহর সময়কালে অন্তরবীণাকী করেবাজে! ১৫৬
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।