ও প্রেম। বাইরের দুনিয়াকে হাতড়ে, হাসিল করতে চেয়ে এমন এক ভাবনা গড়ে ওঠে ভেতরে যে এখানেই বুঝি জীবনের প্রাপ্তি ও সুখ । স্বাচ্ছন্দ্যের বদলে সচ্ছলতা, স্বস্তির বদলে সার্থকতা তাকে ভুলিয়ে রাখে-সংসার ও কর্মজীবনের নানা জটিলতায় নিজেকেই ভূলে গিয়ে নিজের ভাবমুর্তিকে সঙ্গী করে তোলে এবং সাজাতে চায়। মানুষের ধর্ম আজ বিচ্ছিন্ন ও বিভক্ত, বৈচিত্র্যের ভেতর এক্যের বদলে নিদারুণ বিচ্ছিন্নতা ও বিভেদ তাকে এমন করে তুলেছে । এ একাকীত্বের ভেতর দিয়ে সে পরিণত হচ্ছে স্বার্থপরে । ব্যক্তিস্বার্থ- পরিবারস্বার্থ-সমাজস্বার্থ-জাতিস্বার্থ-ধর্মস্বার্থ এসব নানা স্বার্থপরতাকে সে সার্থক করে তুলতে চায় । ফলে তার রাজনীত ও ধর্মচিন্তাও হয়ে উঠছে রুগ্ন ও কুপমন্ডুক। সভ্যতার বিজয়রথের ডঙ্কা বাজছে ঠিকই কিন্তু নিশান বরদার হয়ে ওঠা ছাড়া মানুষের তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। নিজেকে হারিয়ে আর সবকিছু নিয়ে ব্যস্ত সে এবং এ হারানোর বেদনা যখন পেয়ে বসে তখন অপরিসীম শুন্যতাবোধে পতিত হয়েও সমাধানের পথ খুঁজে পায় না, এমনকি বেশিরভাগ মানুষ টেরই পায় না তার দুরবস্থা । অন্তরবীণাকী করেবাজে! ১২
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।