ধরে রাখে, মানুষের বিকাশের সর্বকালীন পরম্পরাকে বীজরূপে বপন করে ভবিষ্যতের জন্য । এ ভবিষ্যত বর্তমানকে অবজ্ঞা করে নয়, ইহকালকে খাটো করে নয়, পরকালকে অজ্ঞান হয়ে লাভ করাও নয়। দুই. এ কথা না বললেই নয় যে মরমী ও আধ্যাত্মিক চেতনার প্রসঙ্গ কাগজে লিপিবদ্ধ করে বা বক্তব্য দিয়ে বোঝানো অসম্ভব । এমনকি এ জগত বোঝাপড়া ও জানাশোনার ব্যাখ্যাতো নয়ই প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সফলকাম হবার ব্যাপারও নয় । এ একেবারেই সত্তার নিজস্ব তরঙ্গপ্রবাহ, প্রকৃতিতে নদীর যে তরঙ্গ, বাতাসের যে তরঙ্গ, গানের সুরের যে তরঙ্গ, প্রেম ও ভালোবাসার যে তরঙ্গ, মরমী বোধ ও আধ্যাত্মিকতারও চাই এক বিশেষ তরঙ্গানুভব ৷ এ তরঙ্গপ্রবাহ অনুভবের আগে কারো পক্ষেই জোরপূর্বক এ জগতে প্রবেশ করা সম্ভব নয় এবং কেউ চাইলেই একে অনুধাবণ করতে পারে না। যদিও আধ্যাত্মিক সাধনায় বা গুরু-শিষ্য পরম্পরায় ব্যাপকতর অন্তরবীণাকী করেবাজে! ১৫৫
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।