Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

তাকে যে নেতৃত্ব দিচ্ছে তারও একই দুরবস্থা । অবিকশিত মন ও মস্তিষ্কের স্বেচ্ছাচারী নেতৃতে ধরাশায়ী বিশ্ব মানবসমাজ আজ ভয়াবহ সংকটের মুখোমুখি । স্থানে স্থানে, সমাজে-সমাজে প্রকৃত পথপ্রদর্শক বা মহামানবের আবির্ভাব না হলে তথাকথিত জ্ঞান- বিজ্ঞান-প্রযুক্তির কাঠামো দিয়ে মানুষকে রক্ষা করা যাবে না। প্রয়োজন মানুষ হয়ে ওঠার স্কুল, মানবিক হয়ে ওঠার সর্বাত্মক অনুশীলন । এ শিক্ষা দেবার শিক্ষক ও গুরু ছাড়া কল্যাণমুখী ধর্ম ও সংস্কৃতির স্বপ্ন দেখা দুঃস্বপ্নের মত। যদিও কোনোকালেই সর্বাত্মকভাবে এমন গুরুর দেশনা ও নির্দেশনা সকলে পালন করেনি । মহামানবদের সবসময়ই আত্মাহুতি দিতে হয়েছে, লড়াই করতে হয়েছে সমাজধর্ম ও কাঠামোর বিরুদ্ধে তবু এ পরম্পরা পৃথিবীতে টিকে আছে, থাকবে, লোপ পাবে না। তা প্রাতিষ্ঠানিক হোক বা অপ্রাতিষ্ঠানিক; ধর্মীয় হোক বা ধর্মনিরপেক্ষ নৈতিক জীবনবোধ, গুরুর প্রয়োজন অপরিসীম । যতদিন একজন মানুষও থাকবে ততদিন এ মহামানবে পরিণত হবার পথ টিকে থাকবে । সময়ের সংকট একে কিছুতেই নাশ করতে পারবে না । ক্ষুদ্র ক্ষুদ্র গুরুপরম্পরাই সভ্যতার নির্ধাসকে অন্তরবীণাকী করেবাজে! ১৫৪

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।