Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

অপবৃত্তির জোয়ারে । কাঠামোবাদী সমাজ ও রাজনৈতিক চিন্তার ভেতর এ প্রবণতা বাড়ছে বৈ কমছে না। বিশ্বজুড়ে আজকের যে অস্বাভাবিক বৈপরিত্য, একদিকে লক্ষ লক্ষ মানুষের শরণার্থী হওয়া অন্যদিকে সুখ ও সয়দ্ধির আস্তাবলে আবদ্ধ উটপাখির জীবন-এ থেকে বিশেষ কোনো শিক্ষা নেবার শক্তি আমাদের নেই কারণ, আমরা প্রবৃদ্ধি ও প্রযুক্তির চোখ ধাঁধানো আলোকসজঙ্জায় অন্ধ, দেখতে পাই না মানুষের মুখ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দখল করে নিচ্ছি মন-বুদ্ধি- অহঙ্কারময় চিত্তের লালসাকে । দুনিয়তেই স্বর্গ রচনার বাহানা হতে দুনিয়াকে নরকে পরিণত করার আজকের এ পরিণতি ভবিষ্যত সমাজের জন্য কী দুর্ভোগ বয়ে আনবে তা ভাবতেই গা শিউরে উঠছে! আজকের জন্য, এ মুহূর্তের জন্য, বর্তমান এ সময়কালের জন্য ভাবতে পারাই এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে । কেউ বর্তমানে বাঁচতে চায় না, অতীত ও ভবিষ্যতের চশমা দিয়ে তার বর্তমানকে সবচেয়ে অবহেলিত অবস্থায় রেখে রোগা-ভাবনা ও কর্ম-অপুষ্টিতে ভূগে রুগ্ন ও নিশ্প্রাণ সত্তায় পরিণত হচ্ছে মানুষ । অন্তরবীণাকী করেবাজে! ১৫৩

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।