Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

কোনো কাজ্কিত সুসমাজ গঠন সম্ভব নয়৷ যে কারণে প্রতিটি বিকশিত সমাজকাঠামো ও সভ্যতাই পুনরায় বিপন্ন ও পতিত হয়ে থাকে । বিকাশের সাথে সাথে পতনের সম্ভাবনাও ভাগ্যলিখন হয়ে উঠেছে তার ৷ এমন অবস্থা হতে আশু মুক্তির সম্ভাবনা নেই। পৃথিবীর একপ্রান্তে স্বর্গ রচনা করতে গিয়ে অন্য প্রান্তকে নরকে পরিণত করতে দেখেছি আমরা এবং তা এখনো ঘটছে। একদিকের মানুষ লুট করে অন্যদিকের মানুষকে রাঙিয়ে তোলাই ছিল সকল সাম্রাজ্যবাদী শক্তির প্রবণতা । যদিও প্রতিটি সাম্রাজ্যবাদী শক্তিরই জ্ঞান-বিজ্ঞান-দর্শন-শিল্প-সাহিত্য এসবের কোনো ঘাটতি ছিল না। তাহলে এমন ভাবার কারণ নেই যে জ্ঞান-বিজ্ঞান-সভ্যতার উন্মেষ ঘটলেই মানুষের সর্বাত্মক কল্যাণ হবে, বরং মুষ্টিমেয় মানুষের কল্যাণ করতে গিয়ে রহৎ মানুষের অকল্যাণকেই স্বাভাবিক পদ্ধতি হিসেবে দেখতে হয় । এ স্বাভাবিকতাকে সবাই যেন মেনে নিয়েছে সাময়িক সুখ ও সমৃদ্ধির প্রাচুর্ষে হারিয়ে বসেছে চিরন্তন আত্মজাগরণের বোধ-বুদ্ধি-বিবেক ৷ মানুষের সকল অর্জনকেই মলিন হতে দেখা যায় এমন অসামঞ্জস্য ও অন্তরবীণাকী করেবাজে! ১৫২

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।