Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তির ব্যাপারটিই একটি বিমূর্ত বিষয় ৷ কার মুক্তি, কী হতে মুক্তি, কোথায় মুক্তি আর কেমন করেই বা মুক্তি ঘটবে এসব খুব জটিল বিষয় । যেখানে এখনো মানুষের বাঁচা-মরার জীবনকেই মুক্তিলাভের প্রধান ইস্যু হিসেবে দেখা হচ্ছে সেখানে তার সর্বাঙ্গীন মুক্তির কথা বলা বাতৃলতামাত্র। প্রয়োজন ব্যক্তিসত্তার তার নিজের শৃঙ্ষল হতে প্রাথমিক মুক্তির পথ তৈরি করা । নিজের ভেতর মুক্তপ্রবাহ ও ভাবনার বহতা নদী সৃষ্টি না হলে এ মানুষই যখন আর মানুষের সাথে সামাজিক বন্ধন তৈরি করবে তখন তা হয়ে উঠবে বিরাট শৃজ্ষল । মানুষের মনের দুর্বলতা তার সকল সস্ভাবনাকে দু'হাতে গলা টিপে হত্যা করে। বৈষয়িক ও প্রাতিষ্ঠানিক সফলতাকেই মানদণ্ড ভেবে না নিলে আজকের দুনিয়া এত সংকটের ইতিহাস রচনা করতো না। মানব মন ও স্বভাবের বিচিত্র বহুগামিতা হতে মুক্ত হওয়াই মানব হতে মহামানবের যাত্রাপথ । প্রতিটি মানুষেরই এ পথ পাড়ি দিয়ে সর্বাত্মক অনুশীলনের দীক্ষা নিতে হবে এবং তার বদৌলতে মানুষ অসীম বিশ্বলোকের বিচিত্র সম্ভাবনাকে অনুধাবণ করতে সক্ষম হবে বলে মনে করি । মনের দুরাচার, চিন্তার দুর্বৃত্তায়ন হতে অন্তরবীণাকী করেবাজে! ১৫১

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।