Ontorbeena Ki Kore Baje! By Azhar Forhad PDF
/ ১৭২
📝 লেখা 📖 পিডিএফ

পূর্বভাষ দ্বিতীয় জন্মের প্রথম আত্মপ্রকাশ এক. অন্তরবীণা কী করে বাজে! কে বাজায় আর কে সে বাজনার সুর শোনে? এসবতো সহজ কথা নয় । সাধারণের মনের ভেতর এসব কথা রেখাপাত করে না সহজে । কিন্তু এ সাধারণ মানুষই আবার মাঝে মাঝে অসাধারণ বোধ-বুদ্ধি ও অনুভবের সহযাত্রী হয়ে ওঠে; তাকে নাড়া দেয়, জাগ্রত করে অসামান্য বোধ ও বিবেচনার ছোট ছোট প্রকাশ । নিতান্ত স্বার্থপর মানুষটিও একসময় পরার্থপর হতে চায়, পেরে ওঠে না সময়ঝেষ্টনী ও জীবনযাত্রার সীমাবদ্ধতায় ৷ সে ফিরে আসে, সঙ্কিত হয় নিজের বাস্তব ও জান্তব জগতের । মানুষের নিজের প্রতি দরদ ও আগ্রহের কমতি নেই কিন্তু মায়াপরবশ হয়ে কালে কালে নিজের কাছ থেকে দূরে থেকে মায়াবন্ধন তৈরি করা ছাড়া সন্তার সাথে গড়ে ওঠে না তার বন্ধুত্ব অন্তরবীণাকী করেবাজে! ১১

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।