ওই যে হিমালয়ের চূড়ায় মানুষ যেতে চায়, পর্বতারোহীর বাইরেও কিছু মানুষ আছে যারা যেতে চায় এবং কিছুকাল যাপন করতে চায়; তারা সাধুপ্রকৃতির, জীবনের অর্থপূর্ণ উপস্থিতিকে বুঝতে নীরবতার এমন অপূর্ব সাধনস্থল আর হয় না। কিন্তু তারাও আসেন, ফিরে আসেন মানুষের কাছে; উচ্চতার শিখরে পৌঁছে ফের নিম্নে আসতে হয়, কিন্ত সে আসা আর আগের মতো হয় না। উচ্চতার স্বরগ্রামকে ছুঁতে পারা সত্তা জীবনকে উচ্চতার দিকেই টেনে তুলতে চায়, তাই সে নামে । সে তখন ভেদ রাখে না উচ্চ ও নীচতার... অন্তরবীণাকী করেবাজে! ১১১
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।