কারো সাধনা দোকানদারীর, কেউ খরিদ্দার; কারো বাসনা গুরুর, কারো শিষ্যত্বের । বাসনার বাজারে যে যেমন করে আসন গাঁড়ে সে তেমনি করে আটকায় । সাধনা করে কেউ কোনোদিন মুক্তিলাভ করে না, সাধনা হলো আসন গেড়ে বসার মোক্ষম পদ্ধতি । একজন সাধক হলেন সে আসনে আসক্ত কর্মবীর । কিন্তু সাধনার প্রণালী পার হয়ে যে দেখতে পায় কোথাও কিছু নেই তাঁর করবার, লিপ্ত হবার, আটকে যাবার-সেই তো পায় পয়মন্ত সুবর্ণরেখাঃ যার ভেতর দিয়ে হারিয়ে যায় সে, কোথায় তা সে নিজেও জানে না... অন্তরবীণাকী করেবাজে! ১০৩
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।