বুখারী শরীফ ৯ম খণ্ড
/ ৫৯৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ৯৬ বুখারী শরীফ মালে আল্লাহ্‌ তার রাসূলকে একটি বিশেষ অধিকার দিয়েছেন, যা তিনি ছাড়া আর কাউকে দেননি । আল্লাহ্‌ বলেছেন. ঃ আল্লাহ্‌ ইয়াহুদীদের নিকট থেকে তার রাসূলকে যে ফায় (বিনাযুদ্ধে প্রাপ্ত সম্পদ) দিয়েছেন...... সর্বশক্তিমান পর্যন্ত । (হাশর £ ৬) একমাত্র রাসূলুল্লাহ্‌ সর -এর জন্য নির্ধারিত ছিল। আল্লাহ্র কসম! তিনি তোমাদের বাদ দিয়ে একাকী ভোগ করেন নি এবং কাউকে তোমাদের উপর প্রাধান্য দেননি । এ থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং কিছু তোমাদের মধ্যে বিতরণ করেছেন । শেষ পর্যন্ত এ মালটুকু অবশিষ্ট থেকে যায় । এ মাল থেকেই রাসূলুল্লাহ্‌ করল তার পরিবারের সারা বছরের খরচ দিতেন । আর যা উদ্বৃত্ত থাকত, তা আল্লাহ্‌র রাস্তায় ব্যবহার্য মালের সাথে ব্যয় করতেন । রাসূলুল্লাহ সহন জীবনভর এরূপই করেছেন। আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি এ বিষয় জান? তারা বললেন £ হা । এরপর তিনি আলী ও ‘আব্বাস (রা)-কে লক্ষ্য করে বললেন £ আমি আল্লাহ্র কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি এ বিষয় জান? তারা উভয়ে বললেন £ হা । এরপর আল্লাহ্‌ তার নবীকে ওফাত দিলেন । তখন আবু বক্র (রা) বললেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ সলল্র -এর স্থলাভিষিক্ত । আবূ বক্র এ মাল নিজ কবজায় রাখলেন এবং এ মাল খরচের ব্যাপারে রাসূলুল্লাহ্‌ হই -এর অনুসৃত নীতিই অবলম্বন করলেন । ‘আলী ও ‘আব্বাসের দিকে ফিরে ‘উমর (রা) বললেন £ঃ তোমরা তখন মনে করতে আবূ বক্র এমন, এমন । অথচ আল্লাহ্‌ জানেন এ ব্যাপারে তিনি সত্য কল্যাণকামী, সঠিক নীতির অনুসারী । আল্লাহ্‌ আবূ বক্রকে ওফাত দিলেন। আমি বললামঃ আমি রাসূলুল্লাহ হল্লন্ন ও আবূ বক্র (রা)-এর স্থলাভিষিক্ত এর পর আমি দু'বছর এ মাল নিজ কব্জায় রাখি। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ স্ন ও আবূ বকরের অনুসৃত নীতির-ই অনুসরণ করতে থাকি । তারপর তোমরা দু'জন আসলে; তখন তোমরা উভয়ে, এক্যমত ছিলে এবং তোমাদের বিষয়ে সমন্বয় ছিল। তুমি আস্লে ভ্রাতুষ্পুত্রের সম্পত্তিতে তোমার অংশ চাইতে । আর এ আসলো শ্বশুরের সম্পত্তিতে স্ত্রীর অংশ চাইতে । আমি বলেছিলাম £ তোমরা যদি চাও, তবে আমি এ শর্তে তোমাদেরকে তা দিয়ে দিতে পারি, তোমরা আল্লাহ্র সহিত ওয়াদা ও অংগীকারবদ্ধ থাকবে যে, এ ব্যাপরে রাসুলুল্লাহ হন্ত আবূ বক্র এবং এর কর্তৃত্ব হাতে পাওয়ার পর আমিও যে নীতির অনুসরণ করে এসেছি, সে নীতিরই তোমরা অনুসরণ করবে । অন্যথায় এ ব্যাপারে আমার সাথে কোন কথা বলবে না । তখন তোমরা বলেছিলে £ এ শর্ত সাপেক্ষেই আমাদের কাছে দিয়ে দিন। তাই আমি এ শর্তেই তোমাদের তা দিয়েছিলাম ৷ তিনি বললেন £ আমি তোমাদের সকলকে আল্লাহ্‌র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, অমি কি এ শর্তে এটি তাদের কাছে দেইনি? তারা বললেন ঃ হা । তারপর তিনি ‘আলী ও ‘আব্বাস (রা)-কে লক্ষ্য করে বললেন £ আল্লাহ্‌র কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, আমি কি এ শর্তেই এটি তোমাদের কাছে দেইনি? তারা বললেন £ হা । তিনি বললেন £ তবে এখন কি তোমরা আমার কাছে এ ছাড়া অন্য কোন ফয়সালা চাইছ? সেই সত্তার কসম! যার আদেশে আসমান-যমীন টিকে আছে, আমি কিয়ামত পর্যন্ত এ ছাড়া অন্য কোন ফয়সালা দিতে প্রস্তুত নই । তোমরা যদি উল্লেখিত শর্ত পালন করতে অক্ষম হও, তাহলে তা আমার জিম্মায় ‘ফরিয়ে দাও তোমাদের পক্ষ থেকে আমিই এর পরিচালনা করব ।

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।