বুখারী শরীফ ৯ম খণ্ড
/ ৫৯৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ১৯২ বুখারী শরীফ ২২০৪. পরিচ্ছেদ ঃ অনন্যোপায় ব্যক্তির খাওয়া । আল্লাহ্‌ তা'আলার বাণী £ “হে মু'মিনগণ, তোমাদের আমি সেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার কর, এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর । যদি তোমরা শুধু তারই ইবাদত কর । নিশ্চয় আল্লাহ্‌ মৃত জন্তু, রক্ত, শূকর -মাংস এবং যার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হয়েছে, তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু যে অনন্যোপায় অথচ নাফরমান কিংবা সীমালংঘনকারী নয়, তার কোন পাপ হবে না (২ £ ১৭২-১৭৩) । আল্লাহ্‌ আরো বলেন ঃ£ তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে...... (৫ £৩) । আল্লাহ্‌ আরো বলেন ঃ তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাসী হলে, যে জন্তুর উপর তার নাম নেওয়া হয়েছে, তা আহার কর । তোমাদের কী হয়েছে যে, যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমরা তা আহার করবে না? যা তোমাদের জন্য. নিষিদ্ধ তা তিনি বিশেষভাবে-ই তোমাদের নিকট বিবৃত করেছেন তবে তোমরা নিরুপায় হলে তা আলাদা । অনেকে অনজ্ঞানতাবশতঃ নিজেদের খেয়াল-খুশী দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী করে; আপনার প্রতিপালক সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত (৬ 8 ১১৮-১১৯) । আল্লাহ্‌ আরো বলেন £ “বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে লোকে যা আহার করে তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না, মরা, বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত - কেননা, এটা অবশ্যই অপবিত্র”- অথবা যা অবৈধ, আল্লাহ্‌ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে; তবে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালংঘন না করে তা গ্রহণে নিরুপায় হলে, আপনার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু । (৬ £ ১৪৫) আল্লাহ্‌ আরো বলেন £ আল্লাহ্‌ তোমাদের যা দিয়েছেন তার মধ্যে যা বৈধ ও পবিত্র তা তোমরা আহার কর এবং তোমরা যদি কেবল আল্লাহরই ইবাদত কর, তবে তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহ্‌ তো কেবল মরা, রক্ত, শৃকর-মাংস এবং যা যবাহকালে আল্লাহর ' পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে, তা-ই তোমাদের জন্য হারাম করেছেন । কিন্তু কেউ অন্যায়কারী কিংবা সীমালংঘনকারী না হয়ে অনন্যোপায় হলে, আন্পাহ্‌ তো ক্ষমাশীল, পরম দয়ালু (১৬ £ ১১৪-১১৫) ৷

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।