তাফসীরে তাবারী শরীফ ১ম খণ্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা '::". ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ-এর অনুবাদ ও সংকলন বিভাগ থেকে তাফসীরে তাবারী শরীফের প্রথম খণ্ডের বংগানুবাদ প্রকাশিত হওয়ায় আমরা আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে জানাই সীমাহীন শুক্রিয়া। বাংলাদেশ সরকারের তৃতীয় পঞ্চবার্যিকী পরিকল্পনাধীনে এ তাফসীরখানা প্রথম থেকে তিন খণ্ড বংগানুবাদ প্রকাশিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যে এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ড প্রকাশিত হলেও নানা জটিলতা ও প্রতিবন্ধকত! হেতু প্রথয় খওখানি প্রকাশ কর! সম্ভব হয়ে উঠেনি। এজন্য পাঠকবৃন্দের অসুবিধার কথা স্বরণ করে আমরা আন্তরিকভাবে দুঃখিত! তাফসীরে তাবারীর অনুবাদ পাওুলিপি প্রণয়ন ও প্রকাশে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মুবারকবাদ ভরানাচ্ছি। আল্লাহ্‌ পাক আমাদের শ্রমকে ইবাদত হিসাবে কবূল করুন এ মুনাজাত করি। নির্ভুলভাবে কিতাবখানি প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা সত্বেও এতে ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়! এ রকম কোন ক্রুটি সুধী পাঠক আমাদের জানালে আমরা ইন্শাআল্লাহ্‌ পরবর্তী সংস্করণে তা সংশোধন করে নেব। আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমাদের সবাইকে কুরআন বুঝা ও তদনুযায়ী আমল করার তাওফীক দিন। আমীন! ইয়া রাব্বাল আলামীন । মুহাম্মদ লুতফুল হক পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ বায়তুল মুকাররম, ঢাকা-১০০০ ফোন $ ২৩১৩৯৬ Wwww.almodina.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।