( তের ) দত্তিতগণের মাঝে ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহির অধ্যবসায় সুবিদিত। তাঁর মনন- শীলতা, একাগ্রতা, বাকসমৃদ্ধি, বাচনভঙ্গি ও বর্ণনাশৈলী অন্যনসাধারণ, বিস্ময়কর ও প্রশংসার দাবিদার। এ সবের বিচারে তিনি সবার শীর্ষে। তাঁর তাফসীর ও ইতিহাস পাঠে মনোযোগ দিলে সহজেই বুঝা যায় যে, তিনি আজীবন কিরূপ কঠোর পরিশ্রম করেছেন এবং সত্যিকার জ্ঞানের অনুশীলনে তাঁর জীবনকে কিভাবে বিলিয়ে দিয়েছেন। তিনি একাধারে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত দৈনিক চল্লিশ পাতা করে মৌলিক রচনায় নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। মূলত তিনি ইতিহাস রচনা করেছিলেন একশত পঞ্চাশ খণ্ডে। ছাত্রগণ তা অধ্যয়নে অক্ষমতা প্রকাশ করায় তিনি দুঃখিত হন এবং অতিশয় ভারাক্রান্ত হৃদয়ে ছাত্রদের অধ্যয়নের সুবিধাথে মাত্র পনের খণ্ডে তার সংক্ষিপ্ত সংস্করণ রচনা করেন। তার দ্বারাই বুঝা যায়, হযরত ইমাম আবূ জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা কতো বিত্তৃত ও বিশদ ছিলো এবং তাঁর জ্ঞানের বিশূলতা কতো প্রসারিত ছিলো। আরবী ভাষায় তাঁর,আগে কেউ এতো বড় বিশাল ইতিহাস রচনা করেনি । তিনি সৃষ্টির আদিকাল থেকে হিজরী সনকে কেন্দ্র করে কালানুক্ৰমিক ঘটনাবলীর বর্ণনা দিয়েছেন। তাতে তিনি ৩০২ হিজরী/৯১৫ খৃষ্টাব্দ পর্যন্ত বিশ্ব ইতিহাস বর্ণনা করেছেন। সত্য তত্ত্ব উদ্ধার ও সঠিক তথ্য বিশ্রেষণে তাঁর দক্ষ হাতের তুলনা মেলে না। পরবর্তী কালে তাঁর অনুসরণে বিখ্যাত _ ঁতিহাসিক, চিকিৎসাবিদ ও দার্শনিক মিসকাওয়াহ্ (র) (ওফাত ১০৩০ খৃ.), ইযযুদ্দীন ইবনুল আছীর (র) (জীবনকাল ১১৬০ খৃ.-১২৩৪ খৃ.) ও যাহাবী (র) (জীবনকাল ১২৭৪-১৩৪৮ খৃ.) প্রমুখ জগদ্বিখ্যাত এতিহাসিকগণ প্রামাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করে গেছেন। আল্লামা ইবনুল আছীর (র) তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ “আল-কামিল ফিত্-তারীথ” (চূড়ান্ত ইতিবৃত্ত) ইমাম আবূ জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহির সুবৃহৎ ইতিহাসকে সংক্ষেপ করে ১২৩১ খৃষ্টাব্দ নহা লাই হলে ইলাদের বন সে যাগ রেশছেল। ইহ ইল ও (ওফাত-১৫১--হিজরী);-কালবী -(র), ওয়াকিদী (র) (ওফাত ৩১০ হিজরী), ইব্ন সাদ ( ইবনুল মুকাফফা (র) CR নানা দেশ সফর করে তিনি অনেক গাথা ও কাহিনী থেকে ইতিহাসের মাল-মসলা, তথ্য ও উপাদান যোগাড় করেছেন। কুরআন মজীদের সুবিশাল তাফসীর প্রণয়নের জন্যই তিনি সারা বিশ্ব জগতের শ্রদ্ধা কুড়াতে সমর্থ হয়েছেন। ১৩৩১ হিজরী সনে মিসরের রাজধানী কায়রো থেকে তাঁর সুবিশাল তাফসীর ৩০ খণ্ডে প্রকাশিত হয়েছে! ‘তারীখুর রিজাল’ নামে তিনি মহৎ ব্যক্তি- গণের জীবনেতিহাস এবং ‘তাহযীবুল আছার’ নামে হাদীসের একটি গ্রন্থ সংকলন করেছিলেন। কুরআন মজীদের সঠিক ব্যাখ্যায় সর্বাপেক্ষা অধিক সংখ্যক হাদীস ব্যবহার করায় মুসলিম জাহানে তাঁর তাফসীর বিশেষভাবে সমাদৃত হয়েছে। পরবর্তী তাফসীরকারগণ তাঁর তাফসীর Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।