( বার } সুকঠিন সাধনার কথা জগতে সমধিক প্রসিদ্ধ। তাঁর অদম্য জ্ঞানস্পৃহার জন্য তাঁকে জীবনে বহু দুঃখ-কষ্টের সম্মুখীন হতে হয়েছে। বহুদিন তাকে অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়েছে। এক সময় পর পর কয়দিন অনাহারে অতিবাহিত করার পর নিজের জামার হাতা বিক্রি করেও জঠরজ্বালা নিবৃত্ত করতে হয়েছে। প্রথমত তিনি আরব ও মুসলিম বিশ্বের মূল্যবান এঁতিহাসিক তথ্যাদি সংগ্রহে আত্মনিয়োগ করেন। পরবর্তী সময় অধ্যাপনা ও গবেষণামূলক গ্রন্থ রচনায় জীবন অতিবাহিত করেন। আশিক দিক থেকে সচ্ছল না হওয়া সত্বেও তিনি কারও নিকট থেকে কোন প্রকার সার্থক সাহায্য, এমনকি সরকারী উচ্চ পদমর্যাদা লাভের সুযোগ পেয়েও তা গ্রহণে সম্নত হননি। তাঁর সৃজনশীল এবং বহুমুখী প্রতিভার বিকাশ হয়েছিল তাঁর অমর গ্ৰন্থসমূহে! কিরাস্বাত (কুরআন পাঠ পদ্ধতি); তাফসীর, ফিকহ, ইতিহাস, কবিতা ও চিকিৎসা বিজ্ঞান ইত্যাদি নানা বিযয়ে তিনি অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন। মিসর থেকে ফেরার পর প্রায় দশ বছর কাল তিনি শাফিঈ মাযহাবের অনুসরণ করেছেন এক পর্যায়ে তার চিন্তাধারা থেকে “জারীরিয়া মাযহাব” নামে একটি মাযহাব বিকশিত হয়। তাঁর পিতার নামে এই নামকরণ হয়েছিল। সামান্য কয়েকটি মাসআলা ব্যতীত শাফিঈ মাযহাবের সাথে এ মাযহাবের তেমন কোন মতানৈক্য পরিলক্ষিত হয়নি। অবশ্য কিছুকালের মধ্যেই জারীরিয়া মাযহাবের বিলুপ্তি ঘটে। পরবর্তী কালে ইমাম তাবারী রহমাতুল্লাহি আলাইহি হানাফী মাযহাবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে জানা যায়। ইসলামের ইতিহাসে আবূ জাফর ইব্ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলাইহি অন্যতম শ্রেষ্ঠ মুফাস্সিরুল কুরআন এবং ইতিহাসবেত্তা। পবিত্র কুরআন ও হাদীসের আলোকে যাঁরা মানবে- তিহাস রচনা করে গেছেন, তাঁদের অগ্রপথিক ছিলেন ইমাম তাবারী (র)। যুগের প্রভাব সম্যক- ভাবে হৃদয়ঙ্গম করার বাস্তব জ্ঞান এবং যুগ-প্রভাবে জীবনধারার ক্রমগতিকে বিবতনের ধারায় অনুভব করার গভীর অন্তরদৃষ্টি নিয়েই তিনি তাঁর অমর কীর্তি ত্রিশ খণ্ডে প্রকাশিত করআন মজজীদের তাফসীর এবং পনের খণ্ডে প্রকাশিত মানবজাতির ইতিহাস রচনা করেন।' তিনি মানবে- তিহাসকে কুরআন মজীদে বর্ণিত সৃষ্টির ধারাবাহিকতার সাথে মিলিয়ে উপস্থাপন করেছেন। পূর্বেই বলা হয়েছে, তিনি তাঁর তাফসীর গ্রন্থের নাম রেখেছেন “আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন” ( ০১! ১০০১ ৬১১৭ ০১/1 ) এবং ইতিহাস গ্রন্থের নাম রেখেছেন “আখবারুর রুসুল ওয়াল মুলুক” ( এ 9 ০১! ১৬51 )। তিনি তাঁর মাযহাবের সমর্থনে কিছু কিতাবাদি রচনা! করেছিলেন বলে জানা যায়। মোটামুটিভাবে তাফসীর আর ইতিহাস প্রণয়নেই তার সারা জীবন অতিবাহিত হয়েছে। তাফসীর প্রণয়নে তিনি অগাধ পাণ্ডিত্য, সূক্ষ্ম বিশ্লেষণশক্তি ও সুদূরপ্রসারী অন্তরদৃষ্টির পরিচয় দিয়েছেন। মধ্যযুগের লেখক ও Wwww.almodina.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।