তাফসীরে তাবারী শরীফ ১ম খণ্ড
/ ৪৪৭
📝 লেখা 📖 পিডিএফ

* হৃমাম তাৰারী রহমাতুল্লাহি আলায়হির সংক্ষিপ্ত জীবনী i : আবূ জাফর মুহাম্মাদ ইব্‌ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি ২২৪/২২৫ হিজরী ৰিক ৮৩৮/৮৩১ খৃষ্টাব্দে অষ্টম আব্বাসী খলীফা মুতাসিম বিল্লাহ্র শাসনামলে ইরানের '_কাস্পিয়াস সাগরের তীরবতী পাহাড়ঘেরা তাবারিস্তানের আমূল শহরে এক অভিজাত পরিবারে = জন্মগ্রহণ করেন। পিতার নাম জারীর, দাদার নাম ইয়াযীদ, পরদাদার নাম কাছীর এবং তিনি 'গালিবের পুত্র। তাবারিস্তানের অধিবাসী হিসেবে পরিচয়সূচক ‘তাবারী’ শব্দটি তাঁর নামের শেষে সংযোজন কর! হয়েছে। ইমাম তাবারী নামেই তিনি সমধিক পরিচিত। বাল্যকাল থেকেই তাঁর জ্ঞান-পিপাসা ছিল অত্যন্ত প্রবল। সাত বছর বয়সে তিনি কুরআনুল ক্রীম মুখন্জ করেন। ফারসী ভাষা ও সাহিত্য এবং ইরানের ইতিহাস তিনি ছেলেবেলায় স্বগৃহে : অবস্থানকালেই অধ্যয়ন করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন। কাজেই নিজ শহরে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর মাত্র ১২ বছর বয়স থেফেই তিনি ইসলামী শিক্ষা কেন্দ্সমূহে " যাতায়াত করতে থাকেন: প্রথমত রায় এবং তার নিকটস্থ শহরসমূহে সফর করেন। তারপর হযরত ইমাম আহমাদ ইব্‌ন হাহ্বল রহমাতুল্লাহি আলাইহির নিকট হাদীস শরাফ অধ্যয়নের জন্য বাগদাদ গমন করেন। তিনি বাগদাদে পৌঁছার মাত্র কয়েক দিন পূর্বেই হযরত ইমাম আহমাদ ইব্‌ন হাহ্বল রহমাতুল্লাহি আলাইহি ইত্তিকাল করেন। অবশেষে তিনি বসরা ও কুফাতে কিছুকাল অবস্থানের পর আবার বাগদাদ ফিরে আসেন। বাগদাদে কিছুকাল অবস্থানের পর তিনি -মিসরডলে ফান! মিসরের পথে সিরিয়ার বিভিন্ন শহরেও তিনি কিছুদিন অবস্থান করে হাদীসশাস্তরে ব্যুৎপত্তি'লাভ করেন। মিসরে অবস্থানকালেই তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। পুনরায় বাগদাদে ফিরে জীবনের শেষ দিনগুলোতে সেখানেই অবস্থান করেন। বাগদাদ ইমাম আবূ জাফর তাবারী রহমাতুল্লাহি আলাইহি শান্ত প্রকৃতির লোক ছিলেন। বাগদাদে তিনি আরবী ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, তর্কবিদ্যা ও ভূতত্বে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি মক্কা মুয়াযযামাতে কয়েক বছর অবস্থান করে কুরআন মজীদের বিশদ তাফসীর ও হাদীস অধ্যয়ন করেন। পরে মিসর সফর করেন। সফরের মূল উদ্দেশ্যই ছিল বিভিন্ন স্থানের খ্যাতিমান পণ্ডিতগণের সাহচর্যে অবস্থান করে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা অর্জন করা। কুরআন মজীদের তাফসীর, হাদীস শরীফের ব্যাখ্যা এবং ইতিহাসের তথ্যাদি বিযয়ে গভীর জ্ঞানার্জনে তাঁর Wwww.almodina.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।