৮ জ্ঞানের ইসলামায়ন নানা ভাগে বিভক্ত হয়ে পড়ে । ফলে তারা জানে না কোন দিকে তাদেরকে যেতে হবে। এটি নিঃসন্দেহ যে, সঠিক শিক্ষা ও শিক্ষাগ্রহণ হলো সঠিক ভিত্তি। এর উপরই মানুষের গতিশীল শক্তির দুটো ভিত গড়ে উঠে । এগুলো ছাড়া শক্তি ও উৎপাদন যেমন সম্ভব নয় তেমনি কোন সাফল্যও সম্ভব নয়। দুর্ভাগ্য যে, শিক্ষা ও শিক্ষণে যে সংস্কার দেখা যায় তা নিতান্তই ইমারত আর পদ্ধতির অনুকরণ, পরিমাণ আর শিক্ষা সহায়কের উপর দৃষ্টি নিবন্ধকরণ, বিদেশী স্কুল ও ইউনিভার্সিটির শাখা প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই নয় । মুসলিম দেশের শিক্ষার ও শিক্ষণের অবস্থা এটিই প্রকাশ করে যে, এখানে পৌর ও প্রযুক্তির বিষয়টির উপরই বেশী গুরুত্ব দেয়া হয় এবং উন্নত বিশ্বের সর্বশেষ পরিবর্তন অনুসরণের বিষয় অনেক বেশী গুরুত্ব দেয়া হয়। এ সব সংস্কারকাজের মূল লক্ষ্যটাই হলো দেশের জন্য নতুন নতুন মেশিনপত্র ও পদ্ধতির আমদানী । এ প্রচেষ্টাগুলো বিভ্রান্তি ও অতি প্রচারণা ও বাড়াবাড়ি সৃষ্টি করে, নকলবাজি ও অন্ধ অনুকরণের মধ্যেই এটি পরিণতি লাভ করে । আদর্শিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়, এ ধরনের পদ্ধতির মধ্যে এতিহাসিক সীমাবদ্ধতা ও ব্যর্থ নকলবাজির অবকাশ রয়েছে । এই নকলবাজি পুনঃ পুনঃ করা ও অন্তস্থকরণের কারণে স্থায়িত্ব লাভ করে । শুনতে কি খারাপ লাগছে না যে, শতাব্দী ব্যাপী এ সকল সংস্কার উম্মাহর জন্য একটিমাত্র লক্ষ্য হলেও অর্জন করতে পেরেছে বা একটি মাত্র লক্ষ্যও অর্জন করতে পারেনি? অন্তরাত্মার বিলুপ্তি ঘটে যথাযথ আদর্শ, প্রতিশ্রুতি ও প্রাপ্তির মধ্যেকার প্রচণ্ড রকমের দূরত্বের কারণে | দির তিতির ভারা হি রিতা ধরে নেয়া হলেও যন্ত্রপাতি, পরিমাণগত দিক, আমদানী, পরিকল্পনা, নীল নকশা ও কৌশল জাতীয় বিষয়গুলোর উপর এটি গপ্ডিবদ্ধ নয়। মানবজাতির গঠনে গভীরভাবে মনোনিবেশ করতে হবে ৷ এর জন্য সংস্কৃতি, তথ্যভিত্তিক দূরদর্শিতা, বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতির উন্নয়ন ঘটাতে হবে ৷ এরূপ গভীর প্রচেষ্টার জন্য দরকার বিশেষ ধরনের যোগ্যতা যার মাধ্যমে প্রযুক্তির ব্যবহার সম্ভব হয়, প্রয়োজনীয় পন্থা পাওয়া যায় । লক্ষ্যে পৌছার জন্য প্রয়োজনীয় দক্ষতা, সমস্যার সমাধান, রাজনৈতিক, অর্থনৈতিক ও কারিগরী ক্ষেত্রে সংস্কার ও উন্নয়ন সাধন, সাংস্কৃতিক ক্ষেত্রে বিজ্ঞান ও খবরা খবরের সুযোগ সুবিধা নিশ্চিত হয় । ///.09119021-0017
— Page 9 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.