জ্ঞানের ইসলামায়ন ৭ বিনিময়ে ফিরে আসছে । এখানে পার্থক্যটা কী? পার্থক্য তাদের জনগণের কাজ, দক্ষতা ও চিন্তার গুণাগুণ | আজকের মুসলিমরা হলো পূর্বের দিনের মুসলিমদেরই বংশধর এবং ইসলামী সভ্যতারই উত্তরসূরী । মুসলিমদের প্রাকৃতিক সম্পদের কোন কমতি নেই। তাদের আছে বিশাল ও উর্বর জমি । মহান মূল্যবোধ, উদ্দেশ্য, মূলনীতির দিক থেকে মুসলিম বিশ্বের কোন ঘাটতি নেই । উত্তম গুণাবলীর বেশীর ভাগই মুসলিম বিশ্বে বিদ্যমান ৷ মুসলিমগণ তাদের ব্যাপারে গভীর মনোনিবেশ না করে, ইসলামের ইতিহাস সম্পর্কে অবহিত না হয়ে, তাদের বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকৃতির বিষয়টি বাছাই না করে, তারা তাদের পশ্চাদমুখীতা ও দুর্বলতার বিষয়গুলো বুঝতে পারবে না। তাদের মনে পশ্চাদমুখীতা সম্পর্কে কোন ধারণা জন্ম না নিলে, তাদের মনন ও চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন না হলে বিদ্যমান অবস্থা থেকে তারা নিষ্কৃতি পাবেনা । চূড়ান্ত বিশ্লেষণে দেখা যায়, মুসলিম বুদ্ধিবৃত্তিক সমস্যা ও সংকট এবং দায়িত্ব অবহেলায় মুসলিমদেরকে সবচেয়ে কঠিন সমস্যার মধ্যে ফেলছে । এটি এমন এক কষ্ট যা আক্রান্তদেরকে যেখানেই পাবে সেখানেই ক্রিষ্ট করবে । উম্মাহর এ অবস্থা উম্মাহর জনশৃংখলা বিধান, উৎপাদন, শিল্প-প্রযুক্তি, অধিকার সুরক্ষা এবং স্বদেশভূমির নিরাপত্তাকে ব্যাহত করে । এর প্রতিবিধান নিহিত আছে এর পরিবর্তনের মধ্যে ৷ তার অর্থ হলো মন ও অন্তরাতআ্ার গতিময় পরিবর্তন ও সংস্কারের মধ্যে এর প্রতিবিধান নিহিত রয়েছে । “আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করেন না, যে পর্যস্ত সে তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে ।” (১৩:১১) শিক্ষা সংস্কারকরা টার্গেট হন যখন তারা সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে শিক্ষার উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করেন। শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্পূর্ণ একটি উপকরণ । তবে দুর্ভাগ্য যে, অন্যান্য জিনিসের ন্যায় এ বিষয়ে তাদের জ্ঞানের পরিধি সীমিত, তাদের সংস্কার বিষয়ও ভাসাভাসা ধরনের | এটি শুধু চেহারার উপরে প্রভাব ফেলতে পারে । এটির প্রতিলিপিকরণ আর সব যোগ্য লোকের অনুকরণের উপর নির্ভর করে । উম্মাহ এভাবে তাদেরকে অন্ধভাবে অনুকরণ করে, আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে । তারা যে পথ অনুসরণ করে, তা ///.109119021-0017
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।