জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

৬ জ্ঞানের ইসলামায়ন উম্মাহর ইতিহাসে সর্ব বিষয়ের পশ্চাদমুখীতা একটি মারাত্মক রোগের বহিঃপ্রকাশ | সর্ব বিষয়ে উম্মাহ পিছিয়ে আছে। এ রোগ মানসিক প্রণোদনার রোগ । এর উৎপত্তি হয়েছে অস্বচ্ছ দৃরদৃষ্টি ও ক্রুটিপূর্ণ পদ্ধতি গ্রহণ হতে । অন্যভাবে বলতে গেলে পুরো বিষয়টিই হয়েছে উম্মাহর ভুল বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশের কারণে । সমস্যার প্রকৃত সমাধান নির্ণয়ের মধ্যেই এর সমাধান সম্ভব । এটি তখনই সম্ভব যখন সমাধান প্রচেষ্টা মুসলিম সংস্কার প্রচেষ্টার মূল লক্ষ্যণীয় বিষয় হয়ে উঠে। আর তখনই মুসলিম উম্মাহ দৃরদৃষ্টি, ন্যুনতম প্রণোদনা ও সংকীর্ণ কর্মকারণ থেকে মুক্তি পেতে পারে । এ ব্যর্থতাগুলোর মধ্যেই উম্মাহর সর্বক্ষেত্রের ব্যর্থতা, পশ্চাদমুখীতা নিহিত | যার ফলে মুসলিম উম্মাহ অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পিছিয়ে আছে । মুসলিম উম্মাহর এ বিষয়গুলো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে । সারা বিশ্বের এক পঞ্চমাংশ মুসলিম উম্মাহ । শত কোটির বেশী মানুষ । এ জনসংখ্যা আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরীয় এলাকা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে । এতো বিশাল জনসংখ্যা কিভাবে পিছিয়ে থাকতে পারে? সকল মুসলিম দেশের মোট জাতীয় আয়ের পরিমাণ একক্রে প্রায় ১,১০০ বিলিয়ন ডলারের সমান । এ গড় আয় এক ফ্রান্সেই আয়ের চেয়ে কম । আবার জার্মানীর আয়ের অর্ধেকের সমান | এটি আবার জাপানের আয়ের (0৮) এক চতুর্থাংশ, যে জাপানের জনসংখ্যা মাত্র ১২০ মিলিয়ন, যারা ছোট ছোট বিচ্ছিন্ন বহু স্বীপের বাসিন্দা, যাদের প্রাকৃতিক সম্পদের পরিমাণও মুসলিম বিশ্বের তুলনায় বেশী নয়, যে জাপানের তিন চতুর্থাংশেই পাহাড়-পর্বত । আগ্নেয়গিরি ও ভূমিকম্প, এগুলো জাপানের ভূমি ও জনসাধারণের নিত্য সঙ্গী | দৈন্যদশার কারণেই মুসলিম বিশ্বের এ অবস্থা হয়েছে। বর্তমানে উম্মাহর জনগণের একমাত্র আকান্সখা হলো সবচেয়ে কম কাজ করে কোনমতে বেঁচে থাকা । এ জাতির যেন কোন ভবিষ্যৎ আকাঙ্ফা নেই । পুরনো পস্থায় মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদি উৎপাদন করতে পারলেই সন্তুষ্ট বা বিদেশী প্রযুক্তির উপর নির্ভর করে অথবা কোন প্রকারে ভোগ্য পণ্য উৎপাদনকারী এসেম্বলিং যন্ত্রপাতি উৎপাদন করতে পারাতেই খুশী । সামান্য কিছু ডলারের জন্য টনে টনে যে ধাতব সামগ্রী ও কীচামাল বিদেশে রপ্তানী করা হচ্ছে, তা আবার উম্মাহর জনগণের কাছে ইলেন্্রনিক্স ও কারিগরী সামগ্রীর আকারে মিলিয়ন মিলিয়ন ডলারের //4.09119021-0017

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।