আসল সমস্যাটা কী? ভুল রোগ নির্ণয় ও ক্রুটিপূর্ণ বিশ্লেষণের কারণে কোন সমস্যার সমাধানে গৃহীত নীতিমালা প্রায়শ্বই যথাযথ বা যথেষ্ট হয়না । শত শত বৎসর ধরে উম্মাহ যে অনুননয়ন সমস্যার মোকাবেলা করে আসছে তার অন্যতম কারণ সমস্যার ত্রুটিপূর্ণ বিশ্লেষণ । আবু হামিদ আল গাজালীর (মূ. ১১১১) তাহাফাতুল ফালাসিফা'র সমস্যা সমাধানের আহ্বানের পূর্ব পর্যস্ত এ সমস্যার কোন সমাধান চিস্তা করা যায়নি । গাজালী তার এহ্ইয়াউল উলুমুদ্দীন (ধমীয়ি জ্ঞানের পুনর্জাগরণ) গ্রন্থে সমস্যা থেকে উত্তরণের একটি পন্থার কথা বলেন। সমস্যা নির্ণয় ও এর সমাধানের ব্যর্থতার মূল কারণ হলো সমস্যা সমাধানের জন্য শুধু নমুনা ও এর ধরনের উপর গুরুত্ব দেয়া। সভ্যতার বিকৃতির মূল ধারণা ও যথাযথ পদ্ধতির দুর্বলতার উপর গুরুত্ব না দিয়ে সমস্যার মূল কারণগুলোর অনুসন্ধানে গুরুত্ব আরোপ করা হয়েছে । উম্মাহর সমস্যা হলো অনুন্নয়ন, বিভেদ, যুলুম ও নির্যাতন ৷ এছাড়াও উম্মাহ অবিচার, দারিদ্র্য, অশিক্ষা ও রোগ-শোক মোকাবেলা করে আসছে । সর্বোপরি মুসলিম উম্মাহ ক্ষমতার লিল্সা, একতা ও ন্যায় বিচারের অভাব অনুভব করছে । রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের কোন আশাই উম্মাহর পূরণ হয়নি । এসব আজও স্বপ্ন বা মরীচিকা হয়েই আছে। উম্মাহ ও উম্মাহর জনগণের জন্য সত্যিকারের মানবিক জীবন-যাপন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা আজও অপূর্ণই রয়ে গেছে । সকল সংস্কারকই মনে করেন যে, এ সব ক্ষেত্রে সংস্কার আনতে হবে ৷ তারা মনে করেন শিক্ষার মত বিষয়ে সংস্কার আনতে না পারলে মুসলিম জাগরণের মিশন সফল হবে না। গভীর ও ব্যাপক ভিত্তিক সমস্যাগুলোর সমাধানে উল্লেখিত বিষয়গুলোর সংস্কার সাধন জরুরী । মুসলিমরা এসব সমস্যা সনাক্তকরণে সাহসী, বাঞ্ছনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এবং যথাযথ জ্ঞান ও. বিদ্যা বুদ্ধিতে নিজেদেরকে সমৃদ্ধশালী করতে না পারলে সমস্যা চিহিতকরণে মুসলিম উম্মাহর সমস্যা থেকেই যাবে ।, এসব সমস্যা সমাধানে যথার্থ পন্থা অবলম্বনে উম্মাহ ব্যর্থতার মধ্যে নিমজ্জিত থাকবে । এর ফলে উম্মাহ তার প্রাপ্য সাংস্কৃতিক চাহিদা ও জরুরীভাবে আবশ্যকীয় বাস্তব ভিত্তিক সংস্কার কর্মগুলো করতে পারবে না। ///.1091190781-0017
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.