৪88 জ্ঞানের ইসলামায়ন সভ্যতার আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসহায়ের মত পড়ে থাকবে । চাকুরি প্রার্থী গ্রাজুয়েটগণ অস্পষ্ট ধ্যান-ধারণা, কলুষিত সংস্কৃতি, বিকৃত কর্মসূচী ও সীমাবদ্ধ গণ্তির মধ্যে পড়ে থাকবে । তারা বেঁচে খাকার জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশী কিছু চাওয়া-পাওয়া তাদের থাকবেনা | তারা উদাসীন জীবন যাপন করবে । বিদেশ থেকে আনা কলা-কৌশল ও যন্ত্রপাতি সম্পর্কে তারা থাকবে নির্বিকার | অত্যাধুনিক এসব যন্ত্রপাতির আরো সংস্করণ করা যেতে পারে । তবে এ পর্যস্ত যে মানসম্পন্ন যন্ত্রপাতি আমরা পেয়েছি তার চেয়ে বেশী কিছু আর আমরা পাইনি । অতীত অভিজ্ঞতা থেকে ভবিষ্যত অবস্থা কল্পনা করাযায়। জ্ঞানের ইসলামীকরণের মধ্যদিয়ে মানুষ যে আশা পরিপালন করে তার মাধ্যমে সমাজের সুধী শ্রেণী, বুদ্ধিজীবী, চিস্তাবিধ, শিক্ষক নেতাসহ সব দলের লোকদের যাদের চিন্তা-চেতনা ইসলামিক, তাদেরকে সতর্ক করে দিতে পারে। এ মানুষগুলো বুদ্ধিবৃত্তিক ও পদ্ধতিগত সংস্কারকে সাধারণভাবে এবং উচ্চতর শিক্ষার সংস্কারকে বেশী দায়িত্ব হিসেবে গ্রহণ করবে । কারণ এখানকার গ্যাজুয়েটগণ হতেই সুধী ও একাডেমিক পণ্ডিত এবং উম্মাহর পেশাগত কর্মীবাহিনীর সৃষ্টি হয়ে থাকে । মুসলিম সংস্কৃতির পরিশুদ্ধির জন্য এ সুধী সমাজকেই প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা গ্রহণ করতে হবে । তারাই সব ধরনের কুসংস্কার, ভাওতাবাজী, প্রতারণার কৌশলকে বিতাড়িত করবে । যে সব চিন্তা-চেতনা, বিষয়গত চিন্তা, বিচার-বুদ্ধি ও প্রাকৃতিক আইন কানুনের সাথে সাংঘর্ষিক সেগুলো থেকে উম্মাহকে পরিশুদ্ধ ও সংশোধনের ব্যবস্থা গ্রহণ করবে । সফলতার জন্য এটি প্রয়োজনীয় শর্ত। উপযুক্ত সুধীগণের ঈমান_আকীদা আল্লাহর উপর তাওয়ান্ুল করে গড়ে উঠবে । এর কারণ মুসলিমরা সবচেয়ে ভাল কাজটি করবে এবং আল্লাহর উপর নির্ভরশীল হবে- এটিই কাঙ্কিত ৷ ইসলামী দৃষ্টিভঙ্গি সমর্থনকারী শক্তিকে তারা সমর্থন ও শক্তিশালী করবে । তারা প্রতিনিধিত্ব করার নৈতিক ধারণা, গঠনমূলক ও সভ্য মানসিকতার চর্চা করবে। শিক্ষা কারিকুলাম সংস্কার, পিতা-মাতার প্রশিক্ষণ, তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য ইসলামী সাহিত্য সহজলভ্য করতে হবে। প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পন্ন প্রজন্ম তৈরী, দাস মনোবৃত্তি থেকে মুক্তি, পরিশুদ্ধ ও সম্মানজক প্রজন্ম তৈরী, উদ্যোগী এবং সৃজনশীল উম্মাহর জন্য ইসলামী সাহিত্য সহজলভ্য হওয়া প্রয়োজন । ছোটদের মনন ও চিন্তা //4.09119021-0017
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।