জ্ঞানের ইসলামায়ন ৪৩ দিয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনজীবিত করা হয়েছে। জ্ঞানের ইসলামীকরণে, ইসলামী চিন্তা, সংস্কৃতি ও শিক্ষা সংস্কারে এ বিশ্ববিদ্যালয় অবদান রেখে আসছে । এ পরীক্ষা-নিরীক্ষা আমাদের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে, উদারজ্ঞানে দান করার মানসিকতা তৈরী করতে, ইসলামিক সভ্যতার সংস্কার উদ্যোগ গ্রহণে শক্তি পেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনজীঁবিতকরণকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে শেখায় ৷ এরূপ শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে, এটিকে নষ্ট করা যাবে না। এরূপ পরীক্ষা-নিরীক্ষার কাজটিকে ভালভাবে হৃদয়ঙ্গম করতে হবে, এর থেকে উপকারিতা গ্রহণ করতে হবে, এর উন্নয়ন ঘটাতে হবে, উম্মাহর ভবিষ্যত ও সভ্যতা সংক্রান্ত আকাঙ্া পূরণে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও শক্তিশালীকরণে এটিকে অন্যবিধ পরীক্ষা-নিরীক্ষা কাজে ব্যবহার করতে হবে । [3900 এরূপ গবেষণার কাজে ও [4 ক্যাম্পাসকে সৃজনশীল মডেল হিসেবে অর্থায়ন করবে আশা করা যায় । মুসলিম বিশ্বের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে এ গবেষণা কার্যক্রমের সুযোগ পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে । ভবিষ্যত উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট হলো যে, জ্ঞানের ইসলামায়ন প্রকল্পের প্রেক্ষাপটের সাবধানতা এবং উচ্চতর শিক্ষার সংস্কারে ভূমিকা রাখা আবশ্যক হয়ে পড়েছে, যাতে এর মাধ্যমে উম্মাহর বুদ্ধিবৃত্তিক ও শিক্ষা জীবন সংস্কার করা যায় । এভাবে শিক্ষার গুণগত মান ও গবেষণাকে উচ্চাসনে উন্নীত করা সম্ভব । নেতৃবৃন্দ ও পেশাদার কর্মীবাহিনী উম্মাহর কর্মক্ষমতা শক্তিশালী করতে পারে । মুসলিমদের বিবেককে স্পর্শ করতে পারে । যথাযথভাবে উম্মাহকে উপস্থাপন করতে পারে, উম্মাহর সংস্কৃতি ও মনের বিকৃতি এবং ক্ষতিসাধনকে সংশোধন করতে পারে এবং তাদের মননকে গড়ে তুলতে পারে । উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের বুদ্ধিবৃত্তিক এবং শিক্ষা কার্যক্রমে যারা আছেন তারা সতর্ক না হলে শিক্ষার শক্তিশালীকরণ হবে না এবং শিক্ষার উন্নয়নও সম্ভব হবে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যুগের পর যুগ আর বংশ পরম্পরায় পূর্ববর্তী প্রজন্ম ও যুগের ন্যায় অযোগ্যতার মধ্যে পড়ে থাকবে । ///.109119021-0017
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।