জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ٤٩
📝 نص 📖 PDF

প্রকাশকের কথা শিক্ষার ইসলামায়ন ছাড়া উম্মাহর আধ্যাত্মিক মুক্তি ও বস্তুগত উন্নয়ন সম্ভব নয় । বস্তবাদী শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্রটি হচ্ছে, এটা কোন আধ্যাত্মিক ও নৈতিক বিষয়কে প্রাধান্য দেয় না। পশ্চিমা বিশ্ব শিক্ষা ও প্রযুক্তিতে বাকী বিশ্ব থেকে অনেক বেশী প্রাগ্রসর । বিষয়টি অস্বীকার করার উপায় নেই। মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা পশ্চিমা বিশ্বের শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে শত বছরেও উম্মাহর বিশাল জনগোষ্ঠীর কোন উন্নতি হবে না। আর সেজন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য পাশ্চাত্য বিশ্বের উপর আমাদের আপাততঃ নির্ভর করতে হবে । উম্মাহর অর্থনৈতিক উন্নয়নের জন্য যেমন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন, তেমনি নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নের জন্য এ শিক্ষার ইসলামায়ন ছাড়া গত্যন্তর নেই। উম্মাহর শিক্ষা ব্যবস্থায় এটি আজ অত্যন্ত জরুরী । কিন্তু কিভাবে এটা সম্ভব? মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এ প্রেক্ষাপটে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়টি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। ড. আবদুলহামিদ আহমদ আবুসোলাইমান এর প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর | মুসলিম উম্মাহর বিশিষ্ট ইসলামী পণ্তিতবর্গ এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রাখেন। অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (আইআইআইটি) বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা, এর কারিকুলাম প্রণয়ন এবং ইসলামীকরণে বিরাট ভূমিকা রাখে । বিশ্ববিদ্যালয়টির কোর্স কারিকুলাম উন্নত বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামের চেয়ে উন্নতমানের | এর কারিকুলাম যেমন উন্নত, তেমনি এর ইসলামায়নও করা হয়েছে যথাযথভাবে । ড. আব্দুলহামিদ আহমদ আবুসোলাইমানের '1519101291101) 01 1010%/16080+ শীর্ষক বইটি মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম প্রণয়ন এবং ইসলামি শিক্ষা ও গবেষণাকে উন্নত করার ক্ষেত্রে ইসলামী বিশেষজ্ঞদের জন্য একটি পথনির্দেশক ও প্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা আশা করি । বিআইআইটি কর্তৃক বইটির বাংলা অনুবাদ প্রকাশ করা হয় ২০০৭ সালে। ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান ভাইস প্রেসিডেন্ট, বিআইআইটি ///.1091190781-0017

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.