জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানের ইসলামায়ন ৩৫ উম্মাহ ও [][]/-এর অগ্রাধিকার ভিত্তিক গবেষণার কাজগুলো করে থাকে তাদের উপর থেকে শ্রেণীতে শিক্ষা দানের ভারটি কখনো কখনো কমিয়ে দেয়া হয় এবং কোন কোন গবেষণা প্রকল্পের বেলায় শিক্ষকদেরকে ছাড় দেয়া হয় এবং তাদেরকে সবসময় গবেষণা কাজে নিয়োজিত থাকার সুযোগ করে দেয়া হয় । সমৰ্িত জ্ঞান দান ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দানের কারিকুলামে পরিপূরক সাহায্য দানে সীমিত গবেষণায় [া্যাএ তার দ্বার অবারিত করে দিয়েছে। বিশেষজ্ঞ ও স্পেশালিস্ট (অসাধারণ যোগ্যতার জজ, আইনবিদ, সফল ব্যবসায়ী ও অভিজ্ঞ বিজ্ঞানী) দের সাথে পূর্ণকালীন বা খন্ডকালীন সময়ে অবদান রাখার ভিত্তিতে চুক্তি করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কর্মসূচীতে পরামর্শ ও উপদেশ দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের কমিটিগুলোতে থেকে এর কারিকুলাম ও সিলেবাস উন্নয়নের কাজে অবদান রেখে চলেছেন । এসব গবেষণা প্রকল্পগুলোর মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের জন্য সিলেবাস ও টেক্স্ট বুক তৈরী এবং একটি আদর্শ আন্তর্জাতিক ইসলামী স্কুলের জন্য শিক্ষার সাংগঠনিক কাঠামো নির্মাণ | এ স্কুলটি হবে ইসলামিক স্কুল পদ্ধতির একটি নিউক্লিয়াস । এর মধ্যে নাস্কীরী থেকে সেকেন্ডারী এডুকেশন পর্যস্ত সাধারণ শিক্ষার সবগুলো স্তর থাকবে । ইসলামী ধারণা ও দূরদৃষ্টি দিয়ে স্কুলটি পরিচালিত হবে এবং শিশুদেরকে উন্নতমানের ইতিবাচক ও আলোকোজ্জ্বল ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে .তোলা হবে। বিজ্ঞান ভিত্তিক ও পদ্ধতিগতভাবে তাদের মানসিকতা গড়ে তোলা হবে । এ পদ্ধতির মধ্যে কোন কলঙ্ক, বিকৃত কুসংস্কার, ভাওতাবাজিতা থাকবে না এবং পুরনো সংস্কৃতি হতে চলে আসা কোন এতিহ্য তাদের মনে স্থান করে নেবে না৷ এ ধরনের স্কুল পদ্ধতি পরিবারের ধারণা ও শিক্ষার্থীদের স্কুল শিক্ষাকে পুনর্গঠন করবে যাতে তারা সৃজনশীলতা, উদ্যমী মন-মানসিকতা, গঠনমূলক ও প্রতিনিধিত্ব করার ইসলামী ধারণার সংস্কারমূলক মননশীলতা নিয়ে গড়ে উঠে । এ প্রকল্পটিতে বহুমুখী স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় এটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে, তারা আবার শিক্ষকদের ছেলেমেয়ে । স্থান সংকুলান হলে বাইরের সাধারণ মানুষের ছেলেমেয়েরাও এখানে পড়তে পারবে । প্রাথমিক পর্যায়ের হওয়া সত্ত্বেও প্রকল্পটি প্রাথমিক কর্মসূচী ও কারিকুলাম-এর সফলতার স্বাক্ষরই বহন করে । এর মাধ্যমে আশা করা যায় বিরামহীন প্রচেষ্টা প্রকল্পটিকে তার ইন্সিতলক্ষ্যে পৌছে দেবে । //4.0910190781-0017

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।