জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

৩০ জ্ঞানের ইসলামায়ন সৃষ্টি বিচ্ছিন্ন চেষ্টা পরিহার, ধ্বংসাত্মক প্রবণতা পরিহার, বিদেশী ও উপনিবেশিক স্বার্থ পরিহারের মাধ্যমে অনুবাদের কাজের উন্নয়ন সাধন করা যেতে পারে । ভাষা সহজিকরণ £ ব্যাকরণ ও বানান পদ্ধতি আরবি বানান পদ্ধতি ও ব্যাকরণকে সহজিকরণে আরবি একাডেমিগুলোর সবচেয়ে বেশী উদ্যোগ গ্রহণ করার এটিই সবচেয়ে মোক্ষম সময় । কুরআনের উচ্চারণের যথাযথ সংরক্ষণ ও সঠিকভাবে হৃদয়ঙ্গম করার বিষয়টিকে যত্রুসহকারে ধারণ করতে হবে । এর মাধ্যমেই আরব/মুসলিম এঁতিহ্যকে বুঝা ও সংরক্ষণ করা যায় । এর জন্য অন্য কোন কিছুকে জোর জবরদস্তি করা যাবে না। আরবি ভাষা শিক্ষা ও এর ব্যবহার সহজতর করে তুলতে হবে, যে সময়টায় শিক্ষা গ্রহণ সবারই একটি অধিকার । এ অধিকার শুধুমাত্র সুবিধাভোগী ও বিশেষজ্ঞদের জন্যই সংরক্ষিত নয়, আর এ সময়টিতে জ্ঞানের পরিধি এভাবেই সম্প্রসারিত হবে । ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে ভাষার উপর যথেষ্ট দক্ষতা অর্জনের কারণে ভাষার রহস্য উন্মোচন এবং এর সমস্যা নিরসন যে কেউ এখন করতে পারে | এটি এখন সম্ভব। এর জন্য এখন আর অযথা কষ্ট করতে হয় না। সব সমস্যার বিশ্েষণমূলক সমাধান এবং অতীতে যা সম্ভব ছিলনা ভাষা বিষয়ের এমন সমস্যার সমাধানও এখন সম্ভব | সে জন্য আমাদের আশা যে, ভাষাবিদরা ভাষা বিষয়ক সমস্যা নিরসনে এগিয়ে আসবেন | বিশেষ করে বানান বিষয়ক জটিলতার বিষয়গুলো সমাধানে তারা অবদান রাখবেন । কারণ ভাষা বিষয়ে জটিলতার মধ্যে কোন লাভ নেই এবং এর মাধ্যমে বাড়তি কোন সুবিধাও এতে নেই । উদাহরণ হিসেবে এখানে একটি কথা বলতেই হয়, যা সব বয়সের শিক্ষার মধ্যেই পরিলক্ষিত হয়। এটি হলো শ্বাসর্ন্ধযুক্ত বিরতি (হামযা) চিহৃ, লেখার বহু রকমের ও জটিল ধরনের লিখা পদ্ধতি, এর ধরন (7১০), অবস্থান এবং এর পূর্বেস্থিত বর্ণ স্বরবর্ণ । অন্য কোন স্বর উচ্চারণের জন্য এরূপ জটিল পদ্ধতির অনুসরণ করা যাবে না। এটির স্বর পদ্ধতি অতি জটিল ও উচ্চারণ কঠিন যার ফলে অনেকে এটি লিখার সময়ে ভুল করে । এটির ধরন (7০০) বুঝতে পারলেও অনেকের ভুল হয়ে থাকে । মানুষ এটি লিখার সময় ঠিকই উচ্চারণ করে । মানুষের অজ্ঞতার বিষয় প্রকাশ করা ছাড়া এ নিয়মের (২০6) অন্য কোন ///.091190781-0017

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।