জ্ঞানের ইসলামায়ন ২৯ মনোযোগ দিতে হবে এবং বর্তমানের উন্নত দেশগুলোর অভিজ্ঞতার দিকে মনোনিবেশ করতে হবে । এ দেশগুলো প্রতিটি নতুন বৈজ্ঞানিক জ্ঞান ভাগ্ডারের বিষয়কে বিশেষ করে পদার্থবিদ্যা ও প্রযুক্তির বিষয়গুলোকে তাৎক্ষণিকভাবে অনুবাদ করে নিয়েছে । জাপান, রাশিয়া, চীন, জার্মান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এ তালিকার অন্তর্ভুক্ত । আরবি ভাষায় যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে, তা হলো বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সাময়িকীসমূহ আরবি ভাষায় প্রকাশ । কারণ এগুলোর মধ্য দিয়েই বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলো প্রকাশিত হয় । শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং পাবলিক লাইব্রেরীতে যাতে এগুলো সহজেই পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে । এর কারণ বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসব দেশগুলোতে প্রযুক্তিগত জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়ে এ সব সাময়িকীর মাধ্যমে । অনুবাদ, প্রকাশনা, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ের সাময়িকী বিতরণের জন্য প্রতিষ্ঠিত সংস্থার ব্যয় অনেক মুসলিম দেশের রাজধানীর অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম। আরবি ভাষাতে যখন বৈজ্ঞানিক জ্ঞানের বিষয়গুলো সহজলভ্য হবে তখন এ ভাষা শিখার আগ্রহ বাড়বে । আরবি ভাষায় ধময়ি, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে মানুষের মধ্যে চাহিদা ব্যাপকহারে বেড়ে যাবে । তখন অনুবাদ কার্যক্রম একটি ব্যবসার বিষয় হবে। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় আরবি ভাষার ব্যবহার সহজ ও কার্যকর হবে । এরূপ হলে আরবি ভাষা ব্যবহারের বিরুদ্ধে প্রচলিত অপবাদ দূর হয়ে যাবে । যে আরবি ভাষার এত জোরালো প্রকাশ শক্তি রয়েছে, তার বিরুদ্ধে কোন যুক্তি থাকার কথা নয়। যুক্তি হলো বিজ্ঞান ভিত্তিক উপকরণাদি দিয়ে এ ভাষাকে শক্তিশালী করার ব্যর্থতা । ভাষাকে শক্তিশালী করার বিষয়টি আন্তর্জাতিক ভাষা ও সমসাময়িক জাতিসমূহের ভাষাগুলোতে যেভাবে করা হয়েছে তা এখনো আরবি ভাষার বেলায় হয়নি । বৈজ্ঞানিক শব্দের অনুবাদের কাজ শুরু হলে শব্দ সমস্যার বিষয়টি আপনা আপনি সমাধান হয়ে যাবে । মানসম্মত শব্দ ভাগ্ডারের উন্নয়ন, প্রকাশনা ও ব্যবহারের মাধ্যমেই বিষয়টি সহজ হয়ে উঠবে । বিভিন্ন একাডেমী কর্তৃক, অনুবাদ কার্যত্রমের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ, শব্দের আরবিকরণ, মানসম্মত শব্দ ভাণ্ডার //4.0091190781-0017
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।