২৮ জ্ঞানের ইসলামায়ন ব্যুৎপান্তি লাভের ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহু মুসলিম দেশে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক, রাজনৈতিক বিষয়ে ভাবের আদান-প্রদান ও যোগাযোগ রক্ষা করে চলতে পারে । ইংরেজি ও আরবি বিষয়ে দক্ষতা অর্জনের কারণে এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা তাদের নিজ দেশেও যোগ্যতর ভূমিকা পালন করতে পারে । বুদ্ধিবৃত্তিক ও শিক্ষামূলক বিষয়ে যথাযথ যোগ্যতা অর্জন করার ফলে গ্রাজুয়েটরা তাদের সমাজে চিস্তার বিকাশ ও কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে । আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা, বিজ্ঞানভিত্তিক ইসলামী ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো উম্মাহর ভাষা সমস্যা সমাধানে আমূল পরিবর্তনের জন্য একটি সমাধান বের করবে । ভাষা সমস্যার কারণে উম্মাহ সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভাজনের সম্মুবীন হচ্ছে। নিজ দেশীয় ভাষায় বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কার্যাবলী সম্পাদন করতে না পারলে জাতি সংস্কৃতি ও শিক্ষা সমস্যার সম্মুখীন হতে বাধ্য । বিদেশী ও আন্তর্জাতিক ভাষায় শিক্ষিত গুটিকয়েকের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ হয়ে পড়ছে । ইংরেজি প্রায় ক্ষেত্রেই এখন দ্বিতীয় গুরুতপূর্ণ ভাষা | এ ভাষায় শিক্ষিতরা সৃজনশীলতার প্রকাশ ঘটাতে পারে না, কেননা মাতৃভাষাতেই কেবল সৃজনশীলতার পরিচয় দেয়া যায় । উম্মাহ বৈজ্ঞানিক ক্ষেত্রে বিশেষ করে পদার্থ বিদ্যা ও প্রযুক্তিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে । শিক্ষা ও সংস্কৃতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে। এর সবগুলোই আন্তর্জাতিক ভাষা আয়ত্ব করার মাধ্যমেই সম্ভব । কুরআনের ভাষা শিখার মাধ্যমেই এটি সম্ভব | এ ভাষা মুসলিমদের মধ্যে একটি সক্রিয় বন্ধন রচনা করতে পারে । একজন নিরক্ষর লোকেরও কুরআনের যথেষ্ট জ্ঞান আছে। এ জ্ঞানকে পরিপালন করা হলে আন্তর্জাতিক প্রথম ভাষার যোগ্যতা অর্জন করা হতে পারে। এর ফলে মুসলিমরা বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারবে এবং এতে তাদের সংস্কৃতি পরিপুষ্ট হবে ও সবচেয়ে কম খরচে চেতনাবোধকে শানিত করতে সমর্থ হবে । কুরআনকে মুসলিমরা ভালবাসে বিধায় তারা ধরীয়, শিক্ষা সংক্রান্ত ও বিজ্ঞান চর্চায় কুরআনের ভাষাকে প্রথম ভাষা হিসেবে গ্রহণ করতে দ্বিধা করবে না। এ ভাষার সুযোগ পেলে স্থানীয় ও আঞ্চলিক ভাষার অতিরিক্ত এ ভাষা ছাড়া অন্য কোন ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তারা অনুভব করবে না। আরব আর ///.091019021-0017
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।