জ্ানের ইসলামায়ন ২৭ সাথে সংশ্লিষ্টতা ও নতুন নতুন জ্ঞান-দিগন্তের সাথে পরিচিতি থাকা, বিশ্ববিদ্যালয় তাদেরকে উন্নতমানের শিক্ষা ও মনস্তাত্বিক যোগ্যতা দিয়ে গড়ে তোলার কারণে বিভিন্ন কর্পোরেশন ও সরকারী এজেন্সি শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদেরকেই চাকুরিতে নিয়োজিত করতে চায়। এদের যোগ্যতা, উচ্চতর নৈতিকমান, একাগ্রতা, শিক্ষা, দক্ষতা ও মেধাশক্তি এতই উন্নতমানের যে, বিভিন্ন মুসলিম দেশের কর্মকর্তাবৃন্দ ও সফরকারীগণ তাদের দেশের শিক্ষার্থীদেরকে এরপ প্রশিক্ষণই দিতে চায়, যাতে তাদের গ্রাজুয়েটরাও শিক্ষা ও পেশাগত উভয় দিক দিয়েই এরূপ অসাধারণ গুণাবলী ও যোগ্যতা অর্জন করতে পারে । ভাষা ও আরবি ভাষা শিক্ষা দর্শন ও কারিকুলাম হলো ভাষা ও কার্যাবলী সফল করার উপায় । দক্ষতার সাথে কার্যাবলী সম্পাদনে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কার্যাবলী সম্পাদনের কৌশলটি যত দক্ষতাপূর্ণ হবে সফলতার মাত্রাও হবে তত বৃহৎ পরিসরের । ভাষা বিষয়ে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যথেষ্ট গুরত্ত্ব দিয়ে থাকে | গ্রাজুয়েটরা যাতে উন্নতমান ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারে, শিক্ষার সুযোগ যাতে নিশ্চিত হয়, উৎপাদন মান বৃদ্ধি পায়, নিজেদের মধ্যে যোগাযোগ সূত্র আরো গতিশীলতা লাভ করে ও কর্মস্থলে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সেদিকে এ বিশ্ববিদ্যালয় সজাগ দৃষ্টি রাখে । নিজের মাতৃভাষা ছাড়া শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি এ দু' আন্তর্জাতিক ভাষায়ও দক্ষতা অর্জন করে। এরূপ অবস্থার কারণে বর্তমান বিশ্বের বিদ্যমান অবস্থায় শিক্ষার্থীরা ইসলামী শিক্ষামূলক বা প্রযুক্তিগত যে কোন বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে । আরবি ও ইংরেজি শিক্ষা দেয়ার সময় শিক্ষার্থীদেরকে সবচেয়ে আন্তর্জাতিক মানের পদ্ধতি, ইসলামী বিষয় শিক্ষা ও পর্যবেক্ষণ-পরিবীক্ষণ করার যোগ্যতা শিক্ষা দেয়া হয়ে থাকে । ইসলাম ধর্মীয় বিষয়গুলো শিক্ষা এবং মুসলিম দেশসমূহে যোগাযোগের কার্যকর বাহন হিসেবে আরবি ভাষা ব্যবহৃত হয়। একবিংশ শতাব্দীর প্রথম হতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরবি ও মুসলিম দেশের অন্য কোন ভাষায় যথেষ্ট তথ্য পাওয়া যায় না। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ইংরেজি ভাষাতেই সবচেয়ে বেশী তথ্য পাওয়া যায়। আধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিষয়ের কোর্সগুলো ইংরেজিতেই বেশী হয়ে থাকে । আরবি ও ইংরেজি ভাষায় ///.009119021-0017
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।