জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানের ইসলামায়ন ২৫ প্রেক্ষাপট থেকে বিষয়গুলোকে এখানে মূল্যায়ন ও যাচাই করে দেখা হয়। এ পদ্ধতিতে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন ইসলামী প্রেক্ষাপটকে এখানে খুবই গুরু দেয়া হয়। ইসলামী প্রেক্ষাপটের বিষয়টি পুরোপুরি শিক্ষা শৃঙ্খলা রক্ষায় গুরুত্পূর্ণ অবদান রাখে । এর ফলে কোর্সের শিক্ষামূল্য ও বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়। এভাবে কোর্সগুলো পরিচালিত হলে শিক্ষা ক্ষেত্রে প্রকৃত অবদান সৃষ্টি করা যাবে । যা বুদ্ধিবৃত্তিক উন্নয়নে উম্মাহর কাজে লাগবে, এবং কার্যক্ষমতা বা অবদান এর যে কোনোটিতেই গ্রাজুয়েটদের দক্ষতা বৃদ্ধি পাবে । উম্মাহর প্রয়োজন, প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন শিক্ষা কোর্স ও গবেষণার বিষয় নির্ধারণ করা হয়েছে । কোর্সগুলোর মধ্যে ধর্ম, দর্শন, আইন, মানবিক বিদ্যা, অর্থনীতি, প্রশাসন-এর ন্যায় বিষয়গুলো বিভিন্ন কলেজ ও ডিপার্টমেন্টের গ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট শিক্ষার্থীদের কারিকুলামের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় বুলেটিনে প্রকাশ করা হয়ে থাকে । এ প্রেক্ষিতে কেউ ওয়েস্টার্ন স্টাডিজের নাম উল্লেখ করতে পারে । এ কোর্সটি স্পেশালাইজেশনের অংশ হিসেবে শুরু হয়ে বর্তমানে এটি মেজর বিষয়ে পরিণত হয়েছে । এটি বর্তমানে একটি বিভাগ হয়েছে । এখানে ধারণা ভিত্তিক সঠিক পশ্চিমা ইতিহাসের দর্শন ও সংস্কৃতি বিষয়ে পাঠদান করা হয়ে থাকে । এ বিভাগের গ্রাজুয়েটরা বর্তমানে বিশেষজ্ঞ পর্যায়ের | মুসলিমরা এর মাধ্যমে পশ্চিমাদেরকে বুঝতে পারে এবং তাদের সংস্কৃতি, মানবিক অবদান ও তাদের বিভিন্ন ধরনের আগ্রাসনকে বুঝতে পারে । এর ফলে পশ্চিমাদের সাথে আলাপ আলোচনা ও ভাব বিনিময় সহজ হয়েছে । ইসলামী সংস্কার, পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন, সক্রিয় ও গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দুঃখ-দুর্দশা, হিংসা-বিদ্বেষ দূর করা, পশ্চাদমুখীতা, দুর্বলতা ও মুসলিম বিশ্বের বিভাজনের ফলে সৃষ্ট আগ্রাসন থেকে মুক্ত থাকার সুযোগ সৃষ্টি হয়েছে । অন্যভাবে বলতে গেলে আধুনিক সভ্যতা ও সমাজের সাথে উম্মাহর পারস্পরিক আলাপ-আলোচনাকে নির্দিষ্ট বোঝাপড়া ও তাত্ত্বিক ভিত্তির উপর গড়ে তুলতে হবে । ইসলামী সভ্যতাকে পাশ্চাত্য সভ্যতার মুখোমুখি হতেই হবে । কেননা এ সভ্যতায় তাদের নিজেদের বৈশিষ্ট্য, ভিত্তি ও লক্ষ্য আছে । এ সভ্যতার সাথে ভাব বিনিময়ের মাধ্যমে মুসলিমদের জন্য একটা ইতিবাচক এবং সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় ও বিশ্ব সভ্যতা বিকাশের স্বার্থে পারস্পরিক সমৃদ্ধি অর্জন করতে হবে। ///.091190781-0017

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।