জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানের ইসলামায়ন ২৩ সাথে শিক্ষার্থীদেরকে ভালভাবে পরিচিত করে থাকে । শিক্ষার্থীদের সম্বিত মানসিক বিকাশে ও ভবিষ্যত দক্ষতা বৃদ্ধির জন্য এটি গুরুতুপূর্ণ একটি উপাদান । শিক্ষার্থীদের মধ্যে সাধারণ ও সামাজিক বিষয় (সামাজিক বিজ্ঞান) ছাড়াও ব্যক্তিগত ও আধ্যাত্মিক বিষয়ে (ধর্মীয় ও নৈতিক শিক্ষা) বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের জন্য এ ধরনের শিক্ষা পদ্ধতি কাজ করে থাকে । এ সম্প্রসারিত দক্ষতার সাহায্যে শিক্ষার্থীরা উম্মাহর মেধাশক্তি, আত্মা ও মনস্তাত্মিক বিষয়গুলোর বিশ্লেষণে বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জন করে থাকে । উম্মাহ এর মাধ্যমে তার গতি ও শক্তিকে ব্যবহার করতে সক্ষম হয় ৷ এছাড়াও দ্বিবিধ এ পদ্ধতি শিক্ষার্থীদেরকে চাকরির আরো বৃহত্তর পরিসরে যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেয়। এর ফলে এসব যুবকদের দক্ষতা ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয় এবং তাদের মর্যাদাও রক্ষা পায় । যেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু ও দরিদ্র মুসলিম দেশগুলোতে বিশেষ করে যে সব দেশে চাকরির সুযোগ-সুবিধা তেমন একটা নেই, সেখানে (তীব্র প্রতিযোগিতার মধ্যেও) এসব শিক্ষিত যুবকরা চাকুরির সুযোগ করে নিতে পারে । সামাজিক কোন বিষয়ে ডিগ্রীসহ শিক্ষার্থীর কারিগরী বিষয়ে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইংরেজি ও আরবিতে অভিজ্ঞ গ্রাজুয়েট গণ ইচ্ছানুষায়ী যে কোন বেসামরিক ক্ষেত্রে চাকরি করতে পারবে । সিভিল সার্ভিস, কারিগরী পেশা বা প্রাইভেট ব্যবসাতে তারা মনোনিবেশ করতে পারে । কোন কোন ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইসলামী শিক্ষা বিষয়ে ডিগ্ীপ্রাপ্ত গ্রাজুয়েটগণের ন্যায় এ বিশ্ববিদ্যালয়ের প্রাজুয়েটগণকে যোগ্যতা ও প্রশিক্ষণের সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কোন কাজ করতে হয় না। যারা ইসলামী শিক্ষা ও সামাজিক শিক্ষা বিষয়ে ডিগ্রী প্রাপ্ত তারা অন্যদের তুলনায় জ্ঞান, চিন্তাশক্তি, অনুভূতি, কার্যক্ষমতা ও দক্ষতার দিক দিয়ে বেশী যোগ্য । এ ব্যবস্থায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অন্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিণ্রী প্রাপ্তরা যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তি হতে পারে । এ পর্যায়ে গ্রাজুয়েটদের এশীজ্ঞানের বিষয় ও মেজর বিষয় হিসেবে গ্রহণকারী সামাজিক বিজ্ঞান বিষয়ের গ্রাজুয়েটরা ভর্তির যোগ্য হয়ে থাকে । কোন শিক্ষার্থী ইসলামিক আইন বিষয়ে এম এ বা পিএইচডি ডিগ্রী করতে চাইলে এ বিষয়ে তার অন্যবিধ যোগ্যতা থাকা সাপেক্ষে সে তা করতে পারে । এ //4.1091019021-0017

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।