জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানের ইসলামায়ন ২১ দেহ ও আত্মা দুটো প্রধান ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয়টি গঠিত ৷ এর প্রধান ক্যাম্পাস হলো কুয়ালালামপুরে ৷ অপর ক্যাম্পাসটি রয়েছে কুয়ান্টানে। এটি হলো মেডিক্যাল ক্যাম্পাস। মেডিক্যাল ক্যাম্পাসটি মেডিসিন স্কুল ও সায়েন্স ফ্যাকালটি নিয়ে গঠিত । এ ক্যাম্পাস ও স্কুলের উদ্দেশ্যে ছিল আদর্শগতভাবে ও ভৌতভাবে জ্ঞানের ইসলামায়ন এবং এর ভিত্তিতে উম্মাহকে সংগঠিত করা । এ ধারণা ও ভিত্তিগুলো বিশেষভাবে কুয়ালালামপুর ক্যাম্পাসের কাজের সাথে সংশ্লিষ্ট । কুয়ালালামপুর ক্যাম্পাসটি ২০০৬ সালে নির্মিত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অধিভুক্তি ক্ষমতা ও সার্ভিস এ ক্যাম্পাসে নেই। বিশ্ববিদ্যালয়টির সাফল্যের একটি নমুনা হলো বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা পনের হাজার | এটি শুধু কারিকুলাম ও কার্যক্রমের সৃজনশীলতা ও নতুনত্তের মধ্যেই সীমাবদ্ধ নয় ৷ ইসলামী স্থাপত্য কর্মের বিষয়টিও এর সাথে যুক্ত । এর স্থাপত্য কর্ম বিশ্বের সুন্দর ক্যাম্পাসগুলোর মধ্যে অন্যতম | কাঠামোর সৌন্দর্যে ইসলামী মূল্যবোধ ও কাজের নিপুণতা এরই প্রমাণ বহন করে। বিশ্ববিদ্যালয়ের মসজিদটি ক্যাম্পাসের মধ্যস্থলে অবস্থিত। এটি আধ্যাত্মিক চর্চার কেন্দ্র । মসজিদের সকল দিক হতে শিক্ষার্থী ও কর্মচারীগণ মসজিদে প্রবেশ করে থাকে । ইসলামী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । ক্যাম্পাসের ভূমি ও এর রাস্তা-ঘাট সংস্কৃতিক ও সামাজিকতা-ঘনিষ্ঠ সম্পর্কের আবহ সৃষ্টি করে। এখানকার ভবন নির্মাণ, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সুবিধার মধ্যে ইসলামী সংস্কৃতির ছোয়া রয়েছে । এখানে বিভিন্ন কর্মদক্ষতার প্রমাণ ছাড়াও নারী-পুরুষের ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতা রয়েছে। নারী-পুরুষ এখানে মনস্তাত্বিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলায় ইসলামী নৈতিক মূল্যবোধকে ধারণ করে থাকে । মানবিক বিজ্ঞান ও ইসলামী এঁশীজ্ঞান ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়ার (]া0) মূল বৈশিষ্ট্য শিক্ষামূলক ও শিক্ষা বিষয়ক কারিকুলাম । বিশ্ববিদ্যালয়ের সিলেবাস শিক্ষামূলক, এর লক্ষ্য জ্ঞানের ইসলামায়ন, এটি বুদ্ধিবৃত্তিক ও পদ্ধতিগত বিকৃতি দূর করে, ///.0910190781-0017

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।