জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

১৮ জ্ঞানের ইসলামায়ন জরাগ্রস্ত করেছে। একক জ্ঞানের বিষয়কে ক্ষতিগ্রস্ত করেছে, আর জ্ঞানের ইসলামায়নকে স্থবির পুঁথিগত বিদ্যায় পরিণত করেছে। এসব বিকৃতি ইসলামী দর্শনের গঠনপ্রকৃতি ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবিক জ্ঞানের ভূমিকাকে সীমাবদ্ধ করে ফেলেছে ও মানবিক শৃংখলাবোধকে ধ্বংস করে দিয়েছে, যে শৃঙ্খলাবোধ দ্বিতীয় পর্যায়ের মূলনীতি ও ইসলামী আইনের ধারণার মধ্য দিয়ে বিকশিত হতে শুরু করেছে । ফলে উম্মাহর প্রতিষ্ঠান, এক্য ও শাসকবর্গের পতন ঘটতে থাকে । ধর্মীয় আলোচনা একটি ভীতি সঞ্চারীরূপ পরিগ্রহ করে যা ব্যাপকভাবে বৃদ্ধিবৃত্তিক দুর্বলতা ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার কারণে উম্মাহকে নেতিবাচক ভূমিকার দিকে ঠেলে দিয়ে তার সৃজনশীল সাংস্কৃতিক শক্তির ক্ষয় সাধন করে । ফলে উম্মাহ অসম্মান ও পশ্চাদদিকে চলতে থাকে । অনিচ্ছুক ও পৃত-পবিত্র কোন লোক ন্যুনতম যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশী করার চেষ্টা করে না, অপর পক্ষে উষ্ণহৃদয়ের মানুষ উদার, ত্যাগ ও সৃজনশীলতার বৈশিষ্ট্যে সমুজ্ব্বল | জ্ঞানের ইসলামায়ন হলো ইসলামী চিন্তা পুনর্গঠনের একটি পরিকল্পনা । ইসলামের মূলনীতি, মানবতাবাদী লক্ষ্য ও ইসলামী সভ্যতার মূলনীতির উপর ভিত্তি করে ইসলামী চিন্তা-দর্শন গড়ে উঠে । এটি আবার তাওহীদ ও প্রতিনিধিত্বের ধারণার উপর নির্ভর করে। এর উদ্দেশ্য হলো ইতিবাচক ও ব্যাপকভিত্তিক ইসলামী দর্শনের পুনগ্রহণ | এটি ভিত্তি ও প্রারভ্ভিক বিন্দু হিসেবে কাজ করবে । এ পরিকল্পনায় শিক্ষা সংস্কারের বিষয়টিকেও গ্রহণ করতে হবে, যাতে এটি একটি নিয়ন্ত্রিত, বিশ্লেষণধর্মী ও ব্যাপকভিত্তিক ধারণার উপর গড়ে উঠে । এশি জ্ঞান ও মানবিক জ্ঞানের সুদৃঢ় সংগতির উপর ভিত্তি করে এটিকে গড়ে তুলতে হবে । এ পরিকল্পনায় পৃথিবীতে মানুষের জীবনের স্বার্থকতা আর ইসলামী আইন বাস্তবায়ন তথা সমস্যার সমাধান ও কল্যাণের লক্ষ্যে কাজ করা হয়। এ শিক্ষা ব্যবস্থায় যুক্তি আর বিশ্ব ব্যবস্থায় আল্লাহর আইন পালন করা হয় । এ পরিকল্পনায় ইসলামী সংস্কৃতিকে পরিশুদ্ধ করার জন্য প্রয়োজনীয় পনস্থার ব্যবস্থা করে দেয়া ছাড়াও ইসলামী সংস্কৃতিকে বিকৃত না করা, কুসংস্কার দূর করা, ভাওতাবাজী, অসাধুতা ও হেঁয়ালী দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। এ শিক্ষা ব্যবস্থায় মুসলিম উম্মাহর মানসিক বিকাশে শিক্ষা ও সংস্কৃতির উপকরণ সরবরাহ করে ভবিষ্যৎ প্রজন্মকে শক্তি, যোগ্যতা ও উৎপাদনশীলতার ক্ষমতা দিয়ে যোগ্যতম করে তোলা হবে। //4.091019021-0017

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।