১৬ জ্ঞানের ইসলামায়ন কার্যকর গঠন প্রক্রিয়া, আত্মার পরিচালনার দিক-নির্দেশনা ও কাজ করার জন্যও প্রয়োজন । এসব দিক-নির্দেশনা ও অনুপ্রেরণাগুলো যখন সক্রিয় হয়, তখন প্রাপ্ত শিক্ষা উপকরণগুলো ব্যবহার হবে বুদ্ধিদীপ্ত ও কার্যকর । এভাবে কাজ ও প্রয়োজনীয় সামগ্রীর আয়োজন, উম্মাহর শকটচক্রকে আবার যথাস্থানে স্থাপন এবং নৈতিক মান উন্নয়ন ও সৃজনশীল কাজে মেধার বিকাশ সাধন করা হবে । মুসলিম বিশ্ব যদি তার সংস্কার কার্যক্রমকে সঠিক পথে পরিচালিত করতে চায়, তবে শত শত বৎসরের বিচ্যুতি ও ঘুরে বেড়ানোর পর তাকে এখন তার শিক্ষা পরিকল্পনাকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে হবে। এর জন্য তাকে পরিমাণের আগে মানকে, সুযোগ-সুবিধার আগে বিষয়বস্তুকে, সাজসরঞ্জামের পূর্বে কারিকুলামকে অগ্রাধিকার দিতে হবে এবং-কাজ করার সুবিধার জন্য এর প্রত্যেকটিকে যথাযথ গুরুত্ব দিতে হবে । কোনো রকম সংঘাত বা ব্যর্থতা না দেখিয়ে তাকে তার লক্ষ্যে পৌছার সুযোগ করে দিতে হবে । গুণগতমান (08811) ও পরিমাণ, বিষয়বস্তু ও সুযোগসুবিধা হলো জাতির নিজ নিজ কর্ম দক্ষতার বৈশিষ্ট্য । সংস্কৃতি, শিক্ষা ও শিক্ষণের মাধ্যমে এসব জাতির নিজ নিজ সত্তা ও সভ্যতার ভিত্তির প্রমাণ পাওয়া যায়। এটি জাতিসমূহের নিজ নিজ শক্তি ও কর্ম প্রেরণার মাধ্যমেই প্রমাণিত হয়। এসব জাতি তাদের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়, জনসম্পদের প্রশিক্ষণ ও তাদের সৃজনশীল মেধা- শক্তির বিকাশকে অগ্রাধিকারের তালিকায় সবার উপরে স্থান দিয়ে থাকে । তারা তাদের নাগরিকদেরকে প্রাপ্য সম্পদ দিয়ে জাতির লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে । অপরপক্ষে অনুন্নত দেশগুলো অনুকরণ ও প্রতিলিপির ন্যায় কাজ করবে না। তাদের শিক্ষামূলক ব্যবস্থা তাদের মৌলিক নীতিমালা, বৈশিষ্ট্য ও সভ্যতাসুলভ বিশেষত্বকে প্রকাশ করতে পারে না । দর্শন ও নতুনত্বের দিক দিয়ে এ দেশগুলো কৃত্রিমতার মধ্যে প্রতিষ্ঠিত । শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয়তার বিষয়গুলো এসব দেশে তালিকার নিচের দিকে অবস্থান করে | এ সংক্রান্ত প্রয়োজনগুলো স্বল্পতা, অসহায়তা ও ব্যর্থতার দোষে দুষ্ট হয় । উদ্যমের অভিনবত্ব ও কর্মকাণ্ডের উন্নতি মূলতঃ শুণসম্পন্ন সংস্কৃতি ও শিক্ষা কারিকুলামের উন্নয়নের উপর নির্ভর করে । //4.109119071-0017
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।