জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানের ইসলামায়ন ১৫ এসব কারণ ও সমস্যা হেতু মুসলিম দেশগুলোতে উচ্চতর শিক্ষা, ধর্মীয় আর বস্তৃতান্ত্রিক, মানবিক বা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক যাই হোক না কেন, কোন বিভাগেই সভ্যতার বিকাশে ও সভ্যতার জাগরণে তথা উম্মাহর সংস্কারে কোনো রকম ভূমিকা পালন করতে পারেনি । একই কারণে উচ্চ শিক্ষা জ্ঞান বিস্তারে, শিক্ষণে, নতুন পদ্ধতি বিকাশে, দক্ষ ও সৃজনশীল কর্মী সৃষ্টিতে সফল হয়নি । উম্মাহ কুসংস্কারের অন্ধকারে ডুবে গেছে এবং মানব সভ্যতার উন্নয়নের প্রান্ত সীমায় এসে পৌছেছি। উম্মাহর সংস্কার ও চেতনা বিকাশ, সভ্যতার চাহিদা পূরণ ও বিশ্ব মিশনের সফলতার জন্য উচ্চ শিক্ষার সংস্কার ও শক্তিশালীকরণ জরুরী । সেজন্য গোড়াতেই বিনাশী বিকৃতির সকল জিনিসকে দূর করে উচ্চ শিক্ষার সংস্কার করতে হবে । শক্ত ভিত্তির উপর জ্ঞানের ইসলামীকরণের কাজটি করতে হবে। এর জন্য জ্ঞান অর্জনের পদ্ধতি এবং দুনিয়া ও আখিরাতের সূত্রগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হবে । ওহীর জ্ঞানে মানবিক কর্মকাণ্ডের একটি ব্যাপকভিত্তিক আধ্যাত্মিক ও নৈতিক প্রেক্ষাপট থাকবে | এই কর্মকাণ্ডের জন্য শ্বাশত আইন, বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশলও থাকবে | এতাবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে অসহায়ত্ব ও তন্দ্ৰাচ্ছন্নতাবোধ দূর হবে । চিন্তা ও গবেষণা মানুষের মেজাজ ও ঘটনা প্রবাহের উপর আলোকপাত করবে । এগুলো রক্ষার জন্য যুক্তি, প্রাকৃতিক আইন ও ওহীর জ্ঞানের দিকনির্দেশনাকে প্রয়োগ করতে হবে । শক্তিশালী শ্বাশত দর্শনসহ জ্বানের ইসলামায়ন, জ্ঞানের সমন্বিত সূত্রসমূহ ও প্রাকৃতিক আইনের অনুসরণ মুসলিম মনকে আলোকিত করবে । তাদেরকে জ্ঞান- বিজ্ঞানের বিশাল ক্ষেত্র আবিষ্কারে সক্ষম করে তুলতে হবে, আর কুসংস্কার ও তাওতাবাজীর প্রভাব, অসঙ্গতি, বিভ্রান্তি ও বিপথগামীতা থেকে মুক্ত করতে হবে । মনকে মুক্ত করার লক্ষ্যে জ্ঞানের ইসলামীকরণ, জ্ঞান-বিজ্ঞানের জগতে অবগাহনে শক্তি, আস্থা ও উদ্ভাবনী ক্ষমতা উম্মাহকে যোগ্য করে তুলবে । উম্মাহ এর মাধ্যমে সংস্কার, যোগ্যতা ও সৃজনশীলতা লাভ করবে ৷ এভাবে উম্মাহ কঠিন ও নৈতিক কার্যাবলী সম্পাদনের দক্ষতা, চ্যালেঞ্জ মোকাবেলা, সমস্যার সমাধান, ইন্সিত উদ্দেশ্য সাধন ও লক্ষ্য অর্জনে ক্ষমতা অর্জন করবে । সংস্কৃতির পরিশুদ্ধি ও শিক্ষা কারিকুলামের সংস্কারের জন্য সংস্কারকৃত ইসলামী দর্শন ও শক্তিশালী বুদ্ধিবৃত্তিক পদ্ধতি হলো পূর্বশর্ত । এগুলো আবার আত্মার //4.091190781-0017

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।