জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

১৪ জ্ঞানের ইসলামায়ন বিষয় শিক্ষা ও শিক্ষণ পদ্ধতির অনুকরণ ও আমদানির উপর । প্রতিটি সাংস্কৃতিক সন্্বারই রয়েছে তার নিজস্ব প্রারস্তিক বিন্দু, লক্ষ্য, মূল্যবোধ ও সুপ্ত গুণাবলী প্রকাশের চাবিকাঠি । যে প্রচেষ্টা এসব বিশেষ বৈশিষ্ট্যগুলোকে উপেক্ষা করে ও উম্মাহর সাংস্কৃতিক সত্তার সুপ্ত শক্তিকে ব্যবহার করতে পারে না সে প্রচেষ্টা উম্মাহর চেতনাকে জাগিয়ে তুলতে পারবে না ও উম্মাহকে প্রয়োজনীয় সহায়তা দানে ও কর্মযজ্ঞ সাধনে পরিচালিত করতে পারবে না। উচ্চ শিক্ষা শক্তিশালী করতে না পারলে, শিক্ষা ও শিক্ষণ পদ্ধতিতে সংস্কার আনতে না পারলে, জাতিসমূহের মধ্যে উম্মাহ যথাযথ স্থান অধিকার করতে পারবে না। উম্মাহর সামনের বাধা যা এতদিন আধিপত্য বিস্তার করেছিল, তাকে দূর করতে হবে যাতে উম্মাহ তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে ও নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে । মুসলিম দেশে উচ্চ শিক্ষার সমস্যা উচ্চ শিক্ষার প্রথম সমস্যা হলো অনুকরণ ও প্রতিলিপি করণ (0২601109007) । মুসলিম দেশসমূহের বেশীর ভাগে উচ্চ শিক্ষার পদ্ধতি ও দর্শন পাশ্চাত্য ধরনের | মুসলিম উম্মাহর চেতনা ও সংস্কৃতির সাথে এগুলোর কোন সাদৃশ্য নেই। অনুকরণ আর প্রতিলিপির উপর ভিত্তি করে এসব পদ্ধতি ইসলামী সভ্যতার প্রকৃতি, এর বৈশিষ্ট্য, প্রারভিক অবস্থা ও মূল্যবোধ বিবেচনায় ব্যর্থ হয়েছে । এসব মূল্যবোধ তাওহীদ, খেলাফত, লক্ষ্য ও অস্তিত্বের নৈতিক প্রেক্ষাপট, এর একক ভিত্তি, এর বস্তুগত-আধ্যাত্মিক -নৈতিক পরিপূরক শক্তি, বস্তৃতান্ত্রিক ও আখিরাতের প্রেক্ষিতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে । এ সভ্যতায় কোন প্রাপ্তি, দক্ষতা, অর্জন, মার্জিতকরণ কোন লক্ষ্য নয়, তবে এগুলো জীবনের জন্য আর আধ্যাত্মিক কারণে প্রয়োজন । এ বিষয়গুলো যোগ্যতা ও দানশীলতার মাধ্যমে আখিরাতে অমরত্ব লাভের জন্য এক আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবে ও আল্লাহকে ভালবাসবে । দ্বিতীয় সমস্যার বিষয় হলো বাধা বিপত্তি, কুসংস্কার, মুসলিম মনে প্রবেশকৃত ভাওতাবাজী, ইসলামী দর্শনের বিকৃতি, ইসলামের চাকার গতি স্তব্ধ করে দেয়া, মন ভেঙ্গে দেয়া, জ্ঞান বিজ্ঞান ধ্বংস করে দেয়া, দৈনন্দিন জীবনাচার ও শিক্ষা পদ্ধতি, আল্লাহ প্রদত্ত শক্তি হতে এগুলোকে অনেক দূরে ঠেলে দেয়া। তাদের সকল চেষ্টা সাধনা ও জীবনাচারে আল্লাহর নির্দেশ মান্য করা । ///.09119021-0017

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।