জ্ঞানের ইসলামায়ন ১৩ শিক্ষকদেরকে উচ্চ পদস্থ ব্যক্তি ও সরকারী কর্মকর্তাগণ প্রশিক্ষণ দিয়ে থাকে। শিক্ষা ব্যবস্থার বাহিরের পদ্ধতিটিতে এরূপ কোন সুবিধাই নেই । এ ধরনের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে শুধু ঈমান, ধর্ম প্রচার, ফকীহ, মুফতী হওয়ার প্রশিক্ষণই দেয়া হয় । ব্যাপকভাবে আদর্শিক দর্শনের বিকৃতি, একমুখী জ্ঞান, ধারণাগত পদ্ধতির অসারতা, ধর্মীয় আলাপ-আলোচনার বাধা বিপত্তি, রাজনীতিক সুধীদের জুলুমবাজীর ফলে ইসলামের সাংস্কৃতিক চেতনার অগ্রগতি নিম্নমুখী হয়েছে এবং উম্মাহ ও উম্মাহর বিভিন্ন প্রাতিষ্ঠানিক অগ্রগতিও থেমে গেছে এবং ক্ষয়প্রাপ্ত হয়েছে। নেতিবাচক দৃষ্টিভংগী ও দাসত্ববোধের কারণে মানুষের মানসিকতার ক্ষতি সাধিত হয়েছে এবং মানুষের কর্মদক্ষতা হাস পেয়েছে । উম্মাহর শক্তির ক্ষয় সাধিত হয়েছে, দক্ষ কর্মক্ষমতার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তির হাস ঘটেছে। যারা সমব্যথথী ও দৃঢ় প্রতিজ্ঞ তারা উম্মাহর কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে, এঁকান্তিক ও শ্রমসাধ্য কাজের বোঝা গ্রহণ করেছে । অপর পক্ষে যারা ভিতু ও অনিচ্ছুক তারা নেতিবাচক দৃষ্টিভংগী নিয়ে থাকে ও অল্পস্বল্প কোন কিছু করতে পারলেই সন্তুষ্ট থাকে । কৃত কাজের স্বল্পতা, নগণ্য প্রণোদনা এখনও সকল সংস্কার প্রচেষ্টার বেলায় অনতিত্রম্য বাধা । উম্মাহকে সর্বপ্রথমে এ সকল কারণ ও বাধা বিপত্তি থেকে মুক্ত করতে হবে যাতে ইসলামী সংস্কার সফল হয়, ইন্সিতফল অর্জন করা যায় এবং বিজ্ঞান প্রযুক্তির বিশ্ব সভ্যতায় অংশগ্রহণ করা যায় । ইসলামী সংস্কৃতি সংস্কারের মধ্যে উচ্চ শিক্ষার স্থান প্রশ্ন হলো ইসলামী সংস্কৃতি-সংস্কারের প্রকল্পে এ মুহুর্তে উচ্চ শিক্ষার স্থান কোথায়? আমরা কীভাবে তার উপর ন্যস্ত দায়িত্ব সমাধানে তাকে শক্তিশালী করতে পারি? শিক্ষা ও জ্ঞান বিস্তারে শিক্ষার নতুন নতুন শাখা চালু, উম্মাহর বর্তমান ও ভবিষ্যত প্রয়োজন পূরণে কর্মচারী প্রশিক্ষণের ন্যায় দায়িত্ব সম্পাদনে কীভাবে উম্মাহকে আরো শক্তিশালী করা যাবে? উপর্যুক্ত বিষয়গুলো যেহেতু উচ্চতর শিক্ষার সবচেয়ে গুরুতৃপূর্ণ কাজ ও উদ্দেশ্য সেজন্য এগুলোর বাস্তবায়নে কারিগরী দ্রব্য-সামগ্রী, প্রশাসনিক পদ্ধতি, বিদ্যালয়ের শিক্ষা কাঠামো জোরদার করতে হবে । এগুলো নির্ভর করে জ্ঞানগত //4.09119021-0017
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।