১২ জ্ঞানের ইসলামায়ন দায়ী হলো চেতনাবোধ, উম্মাহর জীবনে গুরুতর ও সৃজনশীল চেষ্টা সাধনার অভাববোধ । জনজীবনের বিভাজন ও দুরীতির জন্য মূলত দায়ী এ দর্শন অনুভূতি । নেতিবাচক মনোভাব, দুর্বল মনস্তাত্বিক শক্তি, ্ুটিপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডও এর জন্য দায়ী । জ্ঞানী-গুণী ব্যক্তি ও ইসলামী মডেলের সাথে সম্পৃক্ত বুদ্ধিজীবীদের . বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি পরবর্তীতে অবরুদ্ধ হয়ে একমুখী দর্শনের জন্ম দেয়। মানুষের জ্ঞান-অভিজ্ঞতা ও সামাজিক পরিবর্তন বিষয়টি অনেকদূর পিছিয়ে যায় । যার ফলে জ্ঞান-বিজ্ঞান, পুথিপত্রের বিদ্যা আর ভাষা শাস্ত্র উপলব্ধির বিষয় হয়ে দাড়ায় । শেষাবধি দেখা গেল নতুন করে সৃষ্টি ও বিশ্লেষণী বিবেচনায় সব সৃজনী 'ক্ষমতা বিকল হয়ে যায়। নকল প্রবণতা ও মুখস্থ করার বিষয়টিই মুখ্য হয়ে দীড়ায়। উম্মাহর ইচ্ছাকে অতি বলিয়ান আর কারণ বিদ্ধ করার জন্য পবিত্র গ্রন্থের দোহাই দিয়ে বুদ্ধিবৃত্তিক সামর্থকে সীল মেরে দেয়া হলো । আসল ইচ্ছা যাই হোক, অন্ধ অজ্ঞতাপূর্ণ আচরণ ও বিকারগ্রস্থ জনগণ এবং স্বার্থান্বেষী মহলের স্বেচছাচারিতার কারণে বুদ্ধিবৃত্তিক সামর্থকে সীল মেরে দেয়া হলো ৷ এ অবস্থার সাথে সাথে জ্ঞান-বিজ্ঞান, উম্মাহর শিক্ষা বিশেষ করে নবীনদের শিক্ষা-দীক্ষা প্রাথমিক স্কুলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পরে। এসব বিদ্যায়তনে সাধারণত কুরআনের কিছু অংশ ও মৌলিক হিসাব-নিকাশের বিষয় ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু বিষয়ই শিক্ষা দেয়া হয় । এসব শিক্ষা-প্রশিক্ষণের পদ্ধতি ছিল ক্রটিপূর্ণ, পদ্ধতি ছিল স্বেচ্ছাচারমূলক ও শাস্তি প্রদানের ক্রটিতে ক্রুটিযুক্ত ৷ পিতা- মাতার অর্থে এসব শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো । এ পয়সা থেকেই হতভাগ্য শিক্ষকদের বেতন দেয়া হতো । অন্য কোন ভাল চাকুরি না পাওয়া ব্যক্তিরাই এখানে শিক্ষকের দায়িত্ব পালন করতেন । পদ্ধতি ও নিয়ম কানুনের কারণে এ ধরনের শিক্ষা ব্যবস্থা সমালোচনার সম্মুখীন হয় । এ ব্যবস্থাটি অনেক বুদ্ধিজীবী ও জ্ঞানী গুণীর কাছে উপহাসের কারণ হয়ে দীঁড়ায়। উচু পর্যায়ের লোকদের ছেলেমেয়েদের শিক্ষা পদ্ধতির সাথে তুলনা করলে প্রচলিত এ শিক্ষা পদ্ধতি উপহাসেরই উদ্রেক করে । উচু পর্যায়ের লোকদের ছেলে মেয়েদের শিক্ষা পদ্ধতি হলো অপেক্ষাকৃত ব্যাপক ভিত্তিক ৷ এর মধ্যে ধর্ম ও সাহিত্য চর্চার ব্যবস্থাও রাখা হয়েছে । এ ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের সাথে উত্তম ব্যবহার করা হয় এবং ছাত্র- ছাত্রীদের এখানে কোনো রকম নির্যাতন করা হয় না। এ শিক্ষা ব্যবস্থায় ///.09119021-0017
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।