জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ ٤٩
📝 نص 📖 PDF

১০ জ্ঞানের ইসলামায়ন সক্রিয় পণ্ডিত ব্যক্তিদের কোণঠাসা অবস্থা ও মূল কাজ থেকে বাইরে অবস্থান, পরিণতির সম্মুশীন হন। সাংস্কৃতিক ও আদর্শগত বিষয়ের ব্যাপক বিকৃতি সাধন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব্দানকারী প্রতিষ্ঠানের বিনাশ, উম্মাহর শিক্ষা ব্যবস্থা ধ্বংস, শিক্ষা পদ্ধতির পতন উম্মাহর জীবনে মারাত্মক ফলাফল বয়ে আনে । ব্যাপকভিত্তিক, সুশীল ও তত্ত্ৃভিত্তিক ইসলামী দর্শন হলো তাওহিদ, প্রতিনিধিত্ব, আল্লাহর উপর ঈমান ও আখিরাতের মর্মকথা । এটি অতি গুরুতৃপূর্ণ ও ইতিবাচক মর্মকথা, যার অর্থই হলো দান করা ও এ বিশ্বে সংস্কার কর্ম সাধন করা। (“পৃথিবীতে তুমি এমনভাবে তোমার কার্য সম্পাদন কর যাতে মনে কর যে, তুমি চিরদিন বেঁচে থাকবে । আর আখিরাতের জন্য তোমার জীবদ্দশায় কাজ করে যাও যাতে মনে করবে যে, তুমি আগামী কালই মৃত্যুবরণ করবে”) । মুসলিমের এরূপ বিশ্বাস তার জীবন, জীবনের সকল দিককে আল্লাহর ইবাদাত ও আল্লাহর প্রতি আনুগত্য স্বীকারে বাধ্য করে | ইসলামের এ দর্শন উম্মাহর বিবেকের কথাই বলে, দুনিয়া ও আখিরাতের ন্যায়পরায়ণ কাজে মুসলিমকে উদ্বুদ্ধ করে । মুসলিমের এ অনুভূতি তার জীবনকালকে আল্লাহর স্মরণ ও জিহাদের মধ্যে ভাগ করে দেয় । আল্লাহর স্মরণ উম্মাহকে সৎ কাজে অনুপ্রেরণা দেয় । আখিরাতের জন্য এ ধরনের কাজ জরুরী | আর এরূপ শিক্ষাই বাস্তবে সকল ধরনের জিহাদের কাজে আল্লাহর স্মরণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে । এরূপ কাজই আত্মশুদ্ধির জন্য, জীবিকা ও জ্ঞান অর্জনে, আপোষ রফা চেষ্টায়, বঞ্চিতদের প্রয়োজন পূরণ, সাহায্য দান, ঈমান রক্ষাকারীদের নিরাপত্তা বিধান, আত্মরক্ষা, পরিবার ও দেশ রক্ষা, দুর্বল ও মজলুমের রক্ষার প্রচেষ্টায় জিহাদের কাজ করে থাকবে | এর দ্বারা এটিই বুঝায় যে, মুসলিমদের জীবন সার্বক্ষণিক জিহাদে লিগ্ত। সেটি ব্যক্তিগত, সরকারী, বা সামাজিক প্রয়োজন মিটানোসহ যে পর্যায়েরই হোকনা কেন ৷ এভাবে মুসলিম উম্মাহ স্মরণের মাধ্যমে আল্লাহর প্রশংসা, কুরআন তেলাওয়াত, নামায, রোযা, দান-খয়রাত, হজ, অন্যবিধ নফল ইবাদাত করে, এবং জাহিরী ও বাতিনীভাবে আল্লাহর হুকুম পালন করে জিহাদের কাজ করে থাকে । “তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎ কর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দেবেন, যেমন তিনি খেলাফত দান করেছিলেন” (২৪:৫৫) । //4.091190781-0017

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.