জ্ঞানের ইসলামায়ন: আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া মডেল
/ 49
📝 Text 📖 PDF

জ্ঞানের ইসলামায়ন ৯ কোথা থেকে শুরু করতে হবে এ প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্পূর্ণ প্রশ্ন হচ্ছে ঃ কোথা থেকে শুরু করতে হবে? উত্তর হবে, নিজ থেকে সংস্কার শুরু করতে হবে । মুসলিমদের আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে ইসলামের সংস্কারের কাজে হাত দিতে হবে । মুসলিমদের মধ্যেকার আদর্শগত বিকৃতি, সাংস্কৃতিক প্রণোদনা, বুদ্ধিবৃত্তিক পদ্ধতি, সামাজিক সংস্কৃতি ও শিক্ষাসংক্রাস্ত অনুশীলনে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সংশোধন করতে হবে । মুসলিমদের এসব বিকৃতির কারণ হলো, উম্মাহর অগ্রগতি ও অন্যদের রেখে যাওয়া লোক-এতিহ্যের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিজের সংস্কৃতির মধ্যে মিশে যাওয়ার ন্যায় প্রচণ্ড একটি ঘটনা । এগুলো হলো প্রথম দিনগুলোতে শুরু হওয়া ইসলামের চালিকা শক্তি আর দাওয়াহ কার্যক্রমের সে ইসলামী সাংস্কৃতিক চাকার দিকে নুড়ি পাথর নিক্ষেপ করে দেয়ার মত । এ নুড়িগুলো কেবল ইসলামের অগ্রগতিকেই থামিয়ে দিচ্ছেনা বরং এসব বিকৃতি ও বাধা বিপত্তি ইসলামের গতিকে সংকুচিতও করে দিচ্ছে । উম্মাহর মধ্যে শতশত বৎসরে সব মিলিয়ে যে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলোর কোন অর্থ নেই, এগুলো নিজবি স্পন্দনহীন মরা লাশ ছাড়া কিছুই নয়। বিভিন্ন জাতির উত্থান দৌড়ের প্রতিযোগিতায় এগুলো অতি সামান্যই বটে । উম্মাহ আজ তার শক্রদের শিকারের বস্তু, যন্ত্রণায় ছটফট করছে, দুর্ভাগ্যের জন্য চোখের অশ্রু বর্ষণ করছে। কী করে এটি হলো? এর শুরু কীভাবে হলো? এর শুরু উমাইয়্যা শাসনের সময়ে সংঘাতের শতাব্দীতে | রাসূল (সা) এর যুগ ও গৌড়া খিলাফতের শেষ দিকে এযুগের সূচনা । এসময়ে ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণ শিথিল হয়ে পড়ে । স্বজনপ্রীতি ও সাম্প্রদায়িকতার প্রভাব চলতে থাকে, বিভিন্ন ঘটনা প্রবাহে প্রাক ইসলামী সংস্কৃতির নানা শাখা-প্রশাখা গজাতে থাকে । দ্রন্ত গতিতে এগুলোর বিস্ত 1র ঘটতে থাকে, আর এগুলো মুসলিম সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় । ফল হলো এই, যে সকল পঞ্ডিত ব্যক্তি রাসূলের (সা) সময়ের মডেলকে ধরে রাখার চেষ্টা করছিলেন তারা আস্তে আস্তে সরকার, রাজনীতি ও জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন । তারা পাণ্ডিত্যপূর্ণ এক জীবনধারা গ্রহণে বাধ্য হন। তাদের কাজ হলোঃ ফতোয়া জারী করা, মানুষের ব্যক্তিগত বিষয়-আশয় সমাধানে এগিয়ে আসা । শুক্রবারসহ মসজিদের ওয়ায নসিহতে মানুষকে হেদায়েত করা, কীভাবে উচ্চ নৈতিক মান বজায় রাখা যায় সে ব্যাপারে ওয়ায-নসিহত করাই তাদের মূল কাজ। ///.1091019021-0017

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.