ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা
/ ২৪
📝 লেখা 📖 পিডিএফ

| অবধি চলত নিরবচ্ছিন্ন গবেষণা । অনেক সময় লাইব্রেরীর সিঁড়িতে দাড়িয়েই ঘণ্টার পর ঘণ্টা অধ্যয়নে কেটে যেত ৷ কর্তৃপক্ষ তার পড়ার জন্য লাইব্রেরীর একটি কক্ষ বরাদ্দ করেন এবং সার্বক্ষণিক উপকৃত হওয়ার জন্য লাইব্রেরীর একটি চাবি তাকে প্রদান করেন। তিনি ইবনু আবিদ দুনয়ার “যাম্মুল মালাহী’ গ্রন্থের পাণ্ডুলিপির বিনষ্ট হয়ে যাওয়া একটি পৃষ্ঠা উদ্ধারের জন্য উক্ত লাইব্রেরীর প্রায় ১০ হাযার পাণ্ডুলিপি অধ্যয়ন করেন। দাওয়াত ও সমাজ সংস্কার : শায়খ আলবানী হাদীছ শাস্ত্রে গবেষণায় নিরত হয়ে সমাজে প্রচলিত বোধ-বিশ্বাস ও রসম-রেওয়াজের সাথে ইসলামের অবিমিশ্র ধারার ব্যাপক পার্থক্য লক্ষ্য করেন। তিনি সমাজের বুকে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা শিরক-বিদ‘আত ও তাকলীদ উৎসাদনের জন্য দাওয়াতী ময়দানে আবির্ভূত হন। তিনি তার পিতা, ভাই, শিক্ষক, বন্ধু-বান্ধব ও অন্যদেরকে আকীদা সংশোধন করা, মাযহাবী গোড়ামি পরিহার, যঈফ ও জাল হাদীছ বৰ্জন ও মৃত সুন্নাত পুনরুজ্জীবিতকরণের দাওয়াত দিতে থাকেন। তিনি প্রত্যেক মাসে এক সপ্তাহ (পরবর্তীতে মাসে ৩ দিন) দাওয়াতী সফরে সিরিয়ার পড়তেন । এসব সফরের কারণে মানুষের মাঝে সাড়া পড়ে যায়। তারা শিরক-বিদ‘আত পরিহার করে কুরআন ও ছহীহ হাদীছকে আঁকড়ে ধরতে থাকে। এতে বিদ‘আতী, কবরপূজারী, ছুফী ও মুকাল্লিদদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা তাকে ‘ওয়াহাবী’ বলে অপপ্রচার চালাতে থাকে। এসব অপপ্রচার সত্ত্বেও দাওয়াতের ময়দান থেকে তিনি কখনো নিবৃত্ত হননি । তিনি বেশ কিছু পরিত্যক্ত সুন্নাতকে পুনরুজ্জীবিত করেন। তীর মধ্যে অন্যতম হল- খুতবাতুল হাজাহ-এর প্রচলন, ময়দানে ঈদের ছালাত আদায়, আকীকা ও নবজাতকের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুন্নাত, বিতর সহ ১১ রাক‘আত তারাবীহ ছালাত, পায়ে পা ও কাধে কাধ মিলিয়ে কাতার সোজা করে ছালাতে দাড়ানো, সুতরা দেয়া প্রভৃতি । দরস-তাদরীস : ১৯৪৫ সালের পূর্বেই তিনি দামেশকে সপ্তাহে দু'টি দরস প্রদান করা শুরু করেন। হাফেয ইবনুল কাইয়িমের ‘যাদুল মা‘আদ’-এর মাধ্যমে এ দরসের শুভ সূচনা হয়। চলত । জর্ডানের রাজধানী আম্মানে হিজরত করার পর সেখানেও প্রত্যেক বৃহস্পতিবার বাদ মাগরিব একটি করে দরস প্রদান করতেন । এসব দরসে ছাত্র, শিক্ষক ও ওলামায়ে কেরাম উপস্থিত হতেন। কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত প্রচার-প্রসারে এর প্রভাব ছিল অনির্বচনীয় । মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা : ইলমে হাদীছে শায়খ আলবানীর খ্যাতি ছড়িয়ে পড়লে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর ও সউদী গ্র্যান্ড মুফতী শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম আলে শায়খ তাকে সেখানে শিক্ষকতার আহ্বান জানান । তিনি তার আহ্বানে সাড়া দিয়ে ১৩৮১-১৩৮৩ হিজরী পর্যন্ত ‘শায়খুল হাদীছ’ হিসাবে সেখানে কর্মরত থাকেন। তাছাড়া ১৩৯৫-৯৮ হিজরীতে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হন। জেল-যুলুম : শায়খ আলবানী দু’বার কারাগারে অস্তরীণ থাকেন। একবার ১৯৬৭ সালে আরব-ইসরাঈল যুদ্ধের সময়। আর দ্বিতীয়বার ১৯৬৯ সালে ৬ মাস, দামেশকের যে

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।